News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাকের আর্থিক দুর্নীতির ঘটনায় অবশেষে মুখ খুললেন অর্থমন্ত্রী
Image

পাঞ্জাব ন্যাশনাল ব্যাকের আর্থিক দুর্নীতির ঘটনায় অবশেষে মুখ খুললেন অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পাঞ্জাব ন্যাশনাল ব্যাকের আর্থিক দুর্নীতির ঘটনায় অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| প্রায় ১১,৪০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় তিনি সরাসরি অডিটরদের দোষী সাব্যস্ত করেছেন| মঙ্গলবার তিনি জানিয়েছেন, এই দুর্নীতির ঘটনায় যারা জড়িত বলে তদন্তে জানা যাবে তাদের কাউকে রেয়াত করা হবে না| তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| এছাড়া জেটলি এই ঘটনার জন্য কাঠগড়ায় তোলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও। বলেন, তারা দোষীকে চিহ্নিত করতে পারেননি। পাশাপাশি তিনি বলেন, বিক্ষিপ্ত জালিয়াতির ঘটনাগুলি যাতে গোড়াতেই ব্যর্থ করে দেওয়া যায়, তার পুনরাবৃত্তি না ঘটে, তা সুনিশ্চিত করতে হবে তদারকি এজেন্সিগুলিকে। তিনি এই ঘটনার ব্যাঙ্ক ম্যানেজমেন্টের দিকেই আঙুল তুলেছে| তিনি বলেন, এই আর্থিক কেলেঙ্কারির জন্য ম্যানেজমেন্টের গাফিলতি দায়ি| তিনি ব্যাঙ্কের আভ্যন্তরীণ এবং বাইরের অডিটদের যদি এই ধরনের গাফিলতি হয় সেটি খুবই চিন্তার বিষয়| এই ব্যাপারে তিনি আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন| জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদীর নাম না করে তিনি বলেন, হিসাব পরীক্ষকরা বেনিয়ম ধরতে পারেননি, তাঁরা ব্যর্থ। তিনি তদারকি সংস্থাগুলিকে এমন জালিয়াতি চিহ্নিত করার চলতি সিস্টেম খতিয়ে দেখতে বলেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top