News Flash

  • Home
  • Uncategorized
  • তোষণের রাজনীতি করে সফল হবেন না সিদ্দারামাইয়া, দাবি অমিত শাহের
Image

তোষণের রাজনীতি করে সফল হবেন না সিদ্দারামাইয়া, দাবি অমিত শাহের

বেঙ্গালুরু(কর্ণাটক), ২০ ফেব্রুয়ারি(হি.স.): কর্ণাটকের বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে জাতীয় রাজনীতিতে। দক্ষিণের এই রাজ্যে মূলত বিজেপি বনাম কংগ্রেসের লড়াই হতে চলেছে। তাই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
মঙ্গলবার কর্ণাটকের সুললিয়াতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহ রাজ্য শাসক দল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, তোষণের রাজনীতি করে যদি সিদ্দারামাইয়া মনে করেন তিনি সফল হবেন। তবে তিনি ভুল করবেন। এই রাজ্যে তোষণ এবং মেরুকরণের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। উদাহরণ স্বরূপ স্থানীয় বিধায়ক এন এ হেরিসের ছেলে যখন এক ব্যক্তিকে শারীরিক নিগ্রহ করল তখন তার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা হল না। শুধুমাত্র সে হেরিসের ছেলে বলে নয় পাশাপাশি একটি সম্প্রদায়কে তোষণ করার বিষয়টিও জড়িয়ে রয়েছে।
কর্ণাটকের বিধানসভা নির্বাচনের গুরুত্ব বোঝাতে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, এই নির্বাচনে শুধুমাত্র রাজ্যের নয় গোটা দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে। কর্ণাটক বিধানসভায় জিতে দক্ষিণে নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে চাইছে বিজেপি। সেই বিষয়ে অমিত শাহ বলেন, এই নির্বাচনে কর্ণাটকে এমন একটি সরকার আসবে যার ফলে আমাদের জন্য দক্ষিণের দরজা খুলে যাবে। বিজেপি সঙ্গে অন্য রাজনৈতিক দলের তুলনা টেনে অমিত শাহ বলেন, বিজেপির কর্মসংস্কৃতি অন্যান্য দলগুলি থেকে আলাদা। অন্য দলগুলি নির্বাচনে লড়ে কয়েকজন মন্ত্রীর কাজের ভিত্তিতে। আমাদের দলে বিশ্বের জনপ্রিয়তম নেতা ছাড়াও রয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ১১ কোটি সদস্য।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top