News Flash

  • Home
  • Uncategorized
  • নীরব মোদী কাণ্ডে সোমবারও চলছে ইডির তল্লাশি
Image

নীরব মোদী কাণ্ডে সোমবারও চলছে ইডির তল্লাশি

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি,( হি.স.): নীরব মোদী কাণ্ডে সোমবারও কলকাতা চলছে ইডির তল্লাশি । নিউটাউনে ন’পাড়ায় একটি শপিং মলের গয়নার শোরুমে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । গতকালও ওই দোকান সহ কলকাতার ৫টি জায়গায় তল্লাশি চালায় ইডি । এই মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির মালিকানাধীন সংস্থার শোরুমে তল্লাশি চালিয়ে দক্ষিণ কলকাতার এক মল থেকে এদিন বাজেয়াপ্ত হয়েছে ৩ কোটি টাকার হিরে জহরত । সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকার হিরে জহরত বাজেয়াপ্ত করল ইডি ।
গতকালই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে শহরের ৫ টি জায়গায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । দক্ষিণ কলকাতার একটি মল সহ শহরের এখনও ৪ টি জায়গায় তল্লাশি চলছে। শুধু কলকাতা নয়, দেশজুড়েই চলছে ইডির তল্লাশি অভিযান । উত্তরপ্রদেশের ৭ টি শহরেও মেহুল চোকসির গীতাঞ্জলি ও নক্ষত্রের ১২ টি শোরুমে হানা দিয়েছেন ইডি অফিসাররা । লখনউতে একটি মল থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে । বারাণসী, গোরক্ষপুর, এলাহাবাদ ও নয়ডাতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা । কলকাতা, সল্টলেক ও রাজারহাট মিলিয়ে পাঁচটি শপিং মলে মুম্বইয়ের এক শিল্পগোষ্ঠীর বিপণিতে রাখা ছিল গীতাঞ্জলির গয়না । এই বিপণিগুলিতে প্রসাধনী থেকে জামাকাপড়, ঘড়ি, জুতো, বেল্ট, ব্যাগ, সুগন্ধি, সবই মেলে । রবিবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চলে ওই পাঁচটি বিপণিতে । এ ছাড়া সল্টলেকের শপিং মলে মেহুলের ‘নক্ষত্র’ ব্র্যাণ্ডের গয়নার একটি শো রুমও এ দিন সিল করে দেওয়া হয় । আজ, সোমবারও তল্লাশি হয় সেখানে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top