News Flash

  • Home
  • Uncategorized
  • সরব প্রচার শেষ লগ্ণে তুঙ্গে ছিল দলগুলির তৎপরতা
Image

সরব প্রচার শেষ লগ্ণে তুঙ্গে ছিল দলগুলির তৎপরতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের সরব প্রচার শুক্রবার বিকেল চারটায় শেষ হয়েছে৷ এই অন্তিম লগ্ণে রাজ্যের সব কয়টি রাজনৈতিক দল মিছিল, মিটিং, র্যালি চালিয়েছে দেদার যে  যার মতো৷ শুধু রাজধানী আগরতলা নয় রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রেই একই চিত্র লক্ষ করা গেছে৷ সাধারণ ভোটারদের কাছে নিজ নিজ দলের জনসমর্থনকে শেষ লগ্ণে আরও বড় করে দেখাতে তৎপরতা চালিয়েছে সিপিআইএম, বিজেপি, আইপিএফটি জোট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার সকাল থেকেই বিভিন্ন হাট-বাজার, রাস্তা, অলি-গলিতে স্বরবর্ধক যন্ত্র বাজিয়ে, র্যালি করে যার যার দলের প্রচার চালানো হয়েছে৷ সরব প্রচারের শেষ লগ্ণে ক্ষমতাসীন সিপিআইএম কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী বিভিন্ন কাজকর্মের সমালোচনা করে নিজেদের দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছে৷ অপরদকি ‘চলো পাল্টাই’ স্লোগানের মাধ্যমে বিজেপি তাদের প্রার্থী-সহ মণ্ডল নেতারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় সভা করে ভোট-ভিক্ষা করেছেন৷ শহর কিংবা গ্রাম, সব জায়গায় শুক্রবার নির্বাচনে সরব প্রচারের শেষ লগ্ণে একই চিত্র লক্ষ করা গেছে৷ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর থেকে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকদের আগমণ লক্ষ করা গেছে৷ উল্লেখযোগ্য বিজেপির তারকা প্রচারকরা ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি এবং  সর্বোপরি প্রধানমন্ত্রী নরেনত্মর মোদী৷ অপরদিকে সিপিআইএমের বৃন্দা করাত, সীতারাম ইয়েচুরি, প্রকাশ করাত প্রমুখ নির্বাচনী প্রচারে এসেছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top