News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি সরকার জালিয়াতদের ধরছে, কংগ্রেসকে পাল্টা আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর
Image

বিজেপি সরকার জালিয়াতদের ধরছে, কংগ্রেসকে পাল্টা আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পিএনবি কেলেঙ্কারি এবং নীরব মোদীর দেশছাড়া নিয়ে পাল্টা কংগ্রেসকে আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন | শনিবার তিনি বলেন, ‘আমরা জালিয়াতদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করার জন্য চক্রান্ত করছি না। বিজেপি সরকার জালিয়াতদের ধরছে। কংগ্রেস মিথ্যা বলছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দক্ষিণ মুম্বই শাখায় প্রায় ১১,৪০০ কোটি টাকা জালিয়াতি করে দেশ ছাড়া ছেড়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদী | এ বিষয়ে পিএনবি তার বিরুদ্ধে ১১,৪০০ কোটি এবং ২৮০ কোটি টাকার দুটি জালিয়াতির এফআইআর দায়ের করে। কিন্তু আপাতত ধরাছোঁয়ার বাইরে নীরব। পুলিশ খবর পেয়েছে সপরিবার নিউ ইয়র্কে রয়েছে সে । তাকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই।
এহেন নীরব মোদীর দেশ ছাড়ার ঘটনায় শনিবার সাংবাদিক সম্মেলন করে নাম না করে কেন্দ্র সরকারের সমলোচনা করলেন কংগ্রেস নেতা কপিল সিববল । কপিল সিববল বলেন, দেশের পাহারাদাররা এখন নিজেদের পকোড়ার বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে পাহারাদার ঘুমোচ্ছে আর চোর পালাচ্ছে। এদিন প্রধান নরেন্দ্র মোদীর বাণিজ্য নীতি নিয়েও কটাক্ষ করেন তিনি। সিববল প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কখনও কেন কাউকে জানান না তাঁর সঙ্গে সরকারি বিদেশ সফরে কারা যাচ্ছেন। এরপরই সরব হন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন |
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, ‘আমরা জালিয়াতদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করার জন্য চক্রান্ত করছি না। বিজেপি সরকার জালিয়াতদের ধরছে। নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, তবে সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কংগ্রেস মিথ্যা বলছে।
তাঁর আরও অভিযোগ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই নীরব মোদীর একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বলেছেন, ২০১৩ সালে ইলাহাবাদ ব্যাঙ্কের এক ডিরেক্টর নীরবের সংস্থার আর্থিক পুনর্গঠন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তাঁর কথা শোনা হয়নি। উল্টে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top