News Flash

  • Home
  • Uncategorized
  • পিএনবি জালিয়াতি : আরও ৮ ব্যাঙ্ক কর্মী বরখাস্ত
Image

পিএনবি জালিয়াতি : আরও ৮ ব্যাঙ্ক কর্মী বরখাস্ত

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড় পদক্ষেপ নিল পিএনবি কর্তৃপক্ষ| পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) দুর্নীতির ঘটনায় বরখাস্ত করা হল পিএনবি-র আরও ৮ কর্মীকে| তাঁদের মধ্যে জেনারেল ম্যানেজার পদমর্যাদার অফিসারও রয়েছেন| সবমিলিয়ে পিএনবি দুর্নীতি প্রকাশ্যে আসার পর এখনও পর্যন্ত বরখাস্ত করা হল ১৮ জন পিএনবি কর্মীকে| পাশাপাশি আভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ|
পিএনবি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিলিয়নিয়ার হীরে ব্যবসায়ী নীরব মোদী এবং তাঁর বিজনেস পার্টনার মেহুল চোকসিকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে নীরব মোদী এবং তাঁর বিজনেস পার্টনার মেহুল চোকসিকে সমন পাঠানো হয়েছে| আগামী এক সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে নীরব মোদী ও মেহুলকে|
উল্লেখ্য, বড়সড় ভুয়ো ও প্রতারণামূলক লেনদেনের হদিশ পেয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)| প্রায় ১১, ৪০০ কোটি টাকার জালিয়াতিতে সিবিআই ও ইডি-র নজরে এখন হিরে ব্যবসায়ী নীরব মাদী| পাশাপাশি ইডি-র স্ক্যানারে রয়েছেন নীরব মোদীর বিজনেস পার্টনার মেহুল চোকসি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top