News Flash

  • Home
  • Uncategorized
  • সুঞ্জওয়ানে হামলার রেশ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিহানা
Image

সুঞ্জওয়ানে হামলার রেশ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিহানা

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের বারামুলার পাত্তানের পালহানে ওই লড়াই চলছে। সুঞ্জওয়ানে ও করণ নগরে সেনা ক্যাম্পে জঙ্গি হানার পর দুদিন কাটতে না কাটতেই ফের জম্মু ও কাশ্মীর অশান্ত হয়ে উঠল। এবার বারামুলার পলহালন এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে| বৃহস্পতিবার রাতে পুলওয়ামা রেলস্টেশনের কাছে অবন্তীপোরার পাঞ্জ গম গ্রামে সিআরপিএফ শিবিরে হামলা চালায় জঙ্গিরা। এখনও চলছে গুলির লড়াই। বৃহস্পতিবার রাতে সিআরপিএফ ক্যাম্পে লক্ষ্য ঝাকে ঝাকে গুলি চালানো হয়| তবে রাত পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি| সেনা সূত্রে খবর, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। রাতভর জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবারও রাত ৮টার পরে পুলওয়ামায় অবন্তীপুরা এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোঁড়ে। সেখানে কোনও হতাহত হয়নি। তারপর শুক্রবার সকাল থেকেই বারামুলায় গোলাগুলি বর্ষণ অব্যাহত|
দু’দিন আগে সীমান্তে নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালায়। সঙ্গে সঙ্গে তার জবাব দেয় ভারতীয় সেনা। বারবার সীমান্তে গোলাগুলি চালিয়ে জঙ্গিদের ভারতে প্রবেশের রাস্তা করে দিতে চাইছে পাকিস্তান। এমনটাই মনে করা হচ্ছে। সাঁঝোয়ানে যে হামলা হয় তাতে মোট ৬জন মারা গিয়েছেন। একজন সাধারণ মানুষ ও ছয়জন সেনা শহিদ হয়েছেন। তারপর থেকে কাশ্মীরের নানা এলাকায় জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top