News Flash

  • Home
  • Uncategorized
  • কেজরিওয়ালের বিরুদ্ধে জেটলির আনা মানহানি মামলা লড়তে অস্বীকার আইনজীবীর
Image

কেজরিওয়ালের বিরুদ্ধে জেটলির আনা মানহানি মামলা লড়তে অস্বীকার আইনজীবীর

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিরুদ্ধে করা অর্থমন্ত্রী অরুণ জেটলির মানহানি মামলা লড়তে অস্বীকার করলেন কেজরিওয়ালের আইনজীবী অনুপ জর্জ চৌধুরি। শুক্রবারই আইনজীবী জানান, তিনি মুখ্যমন্ত্রীর হয়ে আর মামলা লড়বেন না।
আইনজীবী অনুপ জর্জ চৌধুরি চিঠি লিখে এ কথা জানিয়েছেন আম আদমি পার্টিকে। চিঠির প্রথমেই তিনি জানান, মানহানির মামলা থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। আইনজীবী জানান, তাঁকে এই মামলার বিষয়ে অত্যন্ত অল্প জানানো হয়েছে, যার জন্য ১২ ফেব্রুয়ারি আদালতের সামনে তাঁকে লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
এই মামলায় এর আগেও কেজরিওয়ালের মামলা লড়তে অস্বীকার করেন শীর্ষ আইনজীবী রাম জেঠমালানি। তিনি মুখ্যমন্ত্রীর গায়ে মিথ্যাবাদী তকমা সেঁটে দিয়েছিলেন৷ মানহানির মামলা চলার সময় রাম জেঠমালানি অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে আদালতে একটি আপত্তিজনক শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে৷ জেঠমালানি জানিয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়ালই তাকে এই ভাষা ব্যবহার করতে বলেছিলেন৷ যদিও তা অস্বীকার করেন কেজরিওয়াল৷ এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলে তোপ দাগেন জেঠমালানি৷ জেঠমালানি মুখ্যমন্ত্রীর কাছ থেকে তাঁর মামলার পারিশ্রমিক বাবদ ২ কোটি টাকা পান। সেই টাকাও কেজরিওয়াল দেননি জেঠমালানিকে বলে অভিযোগ করেন তিনি।
দিল্লি ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পদে থাকার সময় অর্থের অপচয় করেছিলেন অরুণ জেটলি৷ এমনটাই অভিযোগ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ এরপরই অরুণ জেটলি অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলের পাঁচ নেতার বিরুদ্ধে দশ কোটি টাকা মানহানির মামলা করেন৷ সেই মামলা থেকেই একে একে সরে যাচ্ছেন আইনজীবীরা |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top