News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরী জল-যুদ্ধ : সুপ্রিম রায়ে ১৪.৭৫ টিএমসি বেশি জল পাবে কর্ণাটক

কাবেরী জল-যুদ্ধ : সুপ্রিম রায়ে ১৪.৭৫ টিএমসি বেশি জল পাবে কর্ণাটক

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): কাবেরী জল-যুদ্ধে কর্ণাটকের দিকেই ঝুঁকল সুপ্রিম কোর্ট| ভোটের প্রাক্কালে সুপ্রিম রায়ে চূড়ান্ত স্বস্তি পেল সিদ্দারামাইয়া সরকার| কাবেরী নদীর জলবন্টন নিয়ে শুক্রবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| তথ্য-প্রযুক্তি শহর বেঙ্গালুরুর পানীয় জলের চাহিদাকে মাথায় রেখে ১৪.৭৫ হাজার মিলিয়ন কিউবিক ফিট (টিএমসিএফটি), বেশি জল পেতে চলেছে কর্ণাটক| আগে তামিলনাড়ুকে ১৯২ টিএমসি জল দিতে হতো কর্নাটককে| সেটা এবার কমিয়ে ১৭৭.২৫ টিএমসি করা হয়েছে| সেই বাকি ১৪.৭৫ টিএমসি জল কর্ণাটক ব্যবহার করতে পারবে বলে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে| এই ১৪.৭৫ টিএমসি জলের মধ্যে বেঙ্গালুরু ৪.৭ টিএমসি জল পাবে বলে জানা গিয়েছে| ফলে তথ্য-প্রযুক্তি শহরের জলের চাহিদা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে|
সুপ্রিম নির্দেশে তামিলনাড়ুর ভাগ্যে কাবেরীর জলের পরিমাণ আরও কমে গেল| তামিলনাড়ু পাবে ১৭৭.২৫ টিএমসি জল| দীর্ঘ প্রতীক্ষিত কাবেরীর জলবন্টন নিয়ে রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, কর্ণাটক অতিরিক্ত ১৪.৭৫ টিএমসি কাবেরীর জল পাবে| তামিলনাড়ু পাবে ১৭৭.২৫ টিএমসি জল| পুদুচেরি ও কেরল কাবেরীর জল আগে যা পেত, সেই পরিমাণই অপরিবর্তিত রাখা হয়েছে| শুক্রবার সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ| সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অমিতাভ রায় এবং বিচারপতি এ এম কাঊউইলকারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কাবেরী নদী থেকে কর্ণাটক অতিরিক্ত ১৪.৭৫ টিএমসি (হাজার মিলিয়ন কিউবিক ফুট) জল পাবে| তামিলনাড়ু এতদিন পেয়ে আসছিল ১৯২ টিএমসি জল| এবার থেকে তামিলনাড়ু পাবে ১৭৭.২৫ টিএমসি জল| উল্লেখ্য, ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসে কাবেরী জলবিতর্ক ট্র্যাই ব্যুনাল তামিলনাড়ুকে ৪১৯ টিএমসি কাবেরীর জল দেওয়ার নির্দেশ দিয়েছিল| কর্ণাটকের জন্য বরাদ্দ জলের পরিমাণ ছিল ২৭০ টিএমসি, পুদুচেরি (৭ টিএমসি) ও কেরল (৩০ টিএমসি)|
কাবেরীর জলবন্টন নিয়ে সুপ্রিম রায়ে অসন্তোষ প্রকাশ করেছে তামিলনাড়ু| অন্যদিকে, খুশিতে মেতে উঠেছে কর্ণাটক| তামিলনাড়ুর আইনজীবী এ নাভানিথাকৃষ্ণণ জানিয়েছেন, ‘১৯২ টিএমসি থেকে তামিলনাড়ুর জন্য কাবেীরর জল সরবারহ কমিয়ে দেওয়া হয়েছে| বেঙ্গালুরুর পানীয় জলের চাহিদাকে মাথায় রেখে ১৪.৭৫ টিএমসি বেশি জল পেতে চলেছে কর্ণাটক| আমি আশা করছি তামিলনাড়ু সরকার যথাযথ পদক্ষেপ নেবে| তবে, আমরা শীর্ষ আদালতের রায়কে সম্মান করি| অবস্যই, এটি যথেষ্ট নয়|’ অন্যদিকে, কর্ণাটক সরকারের কাউন্সেল মোহন ভি কাটারকি জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টে রায়ে আমরা খুশি| উভয় রাজ্যের স্বার্থ রক্ষা হয়েছে এই রায়ে| উভয় রাজ্যে শান্তি নিশ্চিত করবে এই রায়|’
যুগের পর যুগ ধরে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে কাবেরীর জল নিয়ে যুদ্ধ চলছে| নতুন করে এই দ্বন্দ অন্য মাত্রায় পৌঁছেছেছে| বেঙ্গালুরু ও চেন্নাই শহর দ্রুত এগিয়ে চলেছে| বাইরে থেকে আসা কর্মপ্রার্থী ও ব্যবসায়ীদের ভিড় দিন দিন বেড়েই চলেছে| তার ফলে জলের প্রয়োজনীয়তা আরও বাড়ছে| কাবেরীর জল ছাড়া গতি নেই| কাবেরীরর জলের জন্য মারমার-কাটকাট অবস্থা দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top