News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আসছেন প্রধানমন্ত্রী, শান্তিরবাজার ও আগরতলায় সমাবেশ, কঠোর নিরাপত্তা
Image

আজ আসছেন প্রধানমন্ত্রী, শান্তিরবাজার ও আগরতলায় সমাবেশ, কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ আগামী রবিবার ত্রিপুরা বিধানসভার ভোট৷ তাই সব  রাজনৈতিক দলের সরব প্রচার তুঙ্গে৷ ১৬র ফেব্রুয়ারি বিকালেই সরব প্রচার শেষ৷ পলে হাতে মাত্র আর কয়েকদিন৷ এরই মধ্যে প্রচারাভিযানের শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দলীয় সূত্রে জানা গেছে, এদিন তিনি দুটি জনসভায় বক্তব্য পেশ করবেন৷ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বিশেষ বিমানে রাজ্যে আসবেন৷ আগরতলা বিমানবন্দর থেকে হেলিকপ্ঢারে তিনি লে যাবেন শান্তিরবাজারে৷ তিনি সেখানে একটি জনসভাকে সম্বোধিত করবেন৷ সেখান থেকে চলে আসবেন আগরতলায়৷ আগরতলা বিবেকনন্দ ময়দানে ভাষণ রাখবেন তিনি৷ প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে রাজ্য বিজেপিতে এখন তৎপরতা তুঙ্গে৷ অন্যেিদক প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে রাজ্যের পুলিশ প্রশাসনেও চরম ব্যস্ততা৷ প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজধানী আগরতলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী চারিদিকে টহন দিচ্ছে৷ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজধানীতে ঢোকার বিভিন্ন প্রবেশদ্বারগুলিতে তাছাড়া রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বিমানবন্দর সমস্ত ব্যস্ত এলাকয় নিরাপত্তা কঠোর করা হয়েছে৷ রাজধানীতে ঢোকার বিভিন্ন গাড়িগুলি চেকিং করা হচ্ছে৷

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কপ্ঢারে শান্তিরবাজারে যাবেন৷ সেখানে ভাষণ শেষে তিনি আবার কপ্ঢারে রাজধানী আগরতলায় আসবেন৷ আগরতলা বিবেকানন্দ ময়দনে প্রধানমন্তরঈর সভাকে কেন্দ্র করে ব্যাপক হারে লোকসমাগম হবে ধরে নিয়ে অনেক দূর পর্যন্ত মাইক বাঁধা হচ্ছে৷ প্রধানমন্ত্রীর সভাকে সফর করতে রাজধানীর আস্তাবল ময়দানে মঞ্চ সাজনোর কাজ এবং অন্যান্য যাবতীয় প্রস্তুতি এখন প্রায় অন্তিম পর্যায়ে৷ বিমানবন্দর তেকে আস্তাবল মাঠ পর্যন্ত রাস্তার দুই পাশে বাঁশের রেলিং দেওয়ার কাজ চলছে রাতদিন৷ অপরদিকে একই অবস্থাও শান্তিরবাজারেও৷ বিজেপি কর্মীরা মাঠে প্রচারসজ্জার কাজও চালিয়ে যাচ্ছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top