News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য দিল্লি পুলিশের, অবশেষে ধৃত বোমা তৈরিতে সিদ্ধহস্ত এইএম জঙ্গি জুনাইদ
Image

সাফল্য দিল্লি পুলিশের, অবশেষে ধৃত বোমা তৈরিতে সিদ্ধহস্ত এইএম জঙ্গি জুনাইদ

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল| ২০০৮ বাটলা হাউস এনকাউন্টারের পর থেকে পলাতক সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন (এইএম) জঙ্গি আরিজ খান (৩২) ওরফে জুনাইদকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল| ২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর এনকাউন্টারের সময় দিল্লির জামিয়া নগর এলাকায় অবস্থিত বাটলা হাউসে উপস্থিত ছিল জুনাইদ সহ পাঁচ সন্দেহভাজন| এনকাউন্টারে খতম হয়েছিল দুই ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি| পাশাপাশি দুই জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ| এনকাউন্টারে মারা যান পুলিশ ইন্সপেক্টর মোহন চন্দ শর্মা| তবে, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় জুনাইদ| সেই থেকে পলাতক ছিল সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি জুনাইদ|

অবশেষে ৩২ বছর বয়সি আরিজ খানকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল| ডিসিপি (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়া জানিয়েছেন, বুধবার ইন্দো-নেপাল সীমান্ত গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি আরিজ খান ওরফে জুনাইদকে|পুলিশ সূত্রের খবর, পেশায় ইঞ্জিনিয়ার আরিজ খানের বাড়ি উত্তর প্রদেশের আজমগড়ে| ৱুধবার সাংবাদিক বৈঠক করে ডিসিপি (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়া জানিয়েছেন, ‘আরিজ খান ওরফে জুনাইদকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল| ২০০৮ দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ সহ একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জুনাইদ|’ ডিসিপি (স্পেশাল সেল) প্রমোদ সিং কুশওয়া আরও জানিয়েছেন, ‘বোমা তৈরিতে সিদ্ধহস্ত আরিজ খান| বাটলা হাউস এনকাউন্টারে নিহত আতিফ আমিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরিজ|এছাড়াও ২০০৭ উত্তর প্রদেশ বিস্ফোরণ, ২০০৮ জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ এবং ২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণের সঙ্গে আরিজ|বাটলা হাউস এনকাউন্টারের সময় সে পালিয়ে যায়|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top