News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে ভয়াবহ আততায়ী হামলা, মৃত্যু চার সৈনিকের
Image

পাকিস্তানে ভয়াবহ আততায়ী হামলা, মৃত্যু চার সৈনিকের

কোয়েটা (পাকিস্তান), ১৪ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন আধাসামরিক বাহিনীর চারজন সৈনিক| বুধবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে বালুচিস্তান প্রদেশের দুক্কানি বাবা এলাকায়, সারিয়াব রোডে|কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজ্জাক চীমা জানিয়েছেন, বুধবার রুটিন টহল দিতে বেরিয়েছিলেন ফ্রন্টিয়ার ক্রপস (এফসি) জওয়ানরা| সারিয়াব রোডে আধাসামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে আচমকাই হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা| আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন সৈনিক| বন্দুকবাজদের হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| যদিও আততায়ীদের কোনও খোঁজ পাওয়া যায়নি|

এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে প্রশাসনের অনুমান, সন্ত্রাসী হামলার নেপথ্যে বালুচ ন্যাশনালিস্ট অথবা তালিবান জঙ্গিদের হাত থাকতে পারে| উল্লেখ্য, গত মাসেই আত্মঘাতী বোমা বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল কোয়েটার জারঘুন রোড| আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৭ জনের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top