News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষের ঘটনার পাল্টা অভিযোগে বিদ্ধ সিপিএম ও আইপিএফটি, নির্বাচনকে ঘিরে সন্ত্রাসে অস্থির পরিবেশ
Image

সংঘর্ষের ঘটনার পাল্টা অভিযোগে বিদ্ধ সিপিএম ও আইপিএফটি, নির্বাচনকে ঘিরে সন্ত্রাসে অস্থির পরিবেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, খোয়াই ও কৈলাসহর, ১২ ফেব্রুয়ারি৷৷ রাজনৈতিক হিংসায় নির্বাচনী মূহুর্তে রাজ্যের পরিবেশ বড়ই অস্থির হয়ে পড়েছে৷ অভিযোগ পাল্টা অভিযোগে বিদ্ধ হয়েছে সিপিএম ও আইপিএফটি৷ সোমবার তুলাশিখরে আইপিএফটি ও এনসিটির মধ্যে সংঘর্ষে পুলিশ সহ ১৫ জন আহত হয়েছেন৷ এনসিটির অনিমেষ দেববর্মাও আক্রান্ত হয়েছেন৷ দুই দলের মধ্যে ঘটনায় পুুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে৷ প্রশাসনের তরফে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ এদিকে, কৈলাসহরে আক্রান্ত হয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সহ তিন জন৷ অভিযোগ, সিপিএম কর্মীরা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীতিশ দে’কে আক্রমণের উদ্দেশ্যেই এই ঘটনা সংগঠিত হয়েছে৷ কৈলাসহরে রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত হয়ে রয়েছে৷

সোমবার তুলাশিখর বাজারে এনসিটির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়৷ ঐ সভায় এনসিটির প্রার্থী অনিমেষ দেববর্মার বক্তব্যে উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ৷ জানা গেছে, অনিমেষ দেববর্মা বক্তব্যের জেরে আইপিএফটি কর্মীরা তাদের দিকে তেড়ে আসেন৷ এনসিটি কর্মীরাও পাল্টা মোকাবিলা করার চেষ্টা করেন৷ দুই দলের মধ্যে সংঘর্ষে অনিমেষ দেববর্মা আক্রান্ত হন৷ পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসলে পুলিশকেও মারধর করেন দুই দলের কর্মীরা৷ দুই দলের মধ্যে সংঘর্ষের জেরে ৫ জন পুলিশ কর্মী সহ এনসিটির ৭ জন কর্মী ও আইপিএফটির ৩ জন কর্মী আহত হন৷ এদের মধ্যে অনিমেষ দেববর্মা গুরুতরভাবে আহত হন৷ পরিস্থিতি মোকাবিলায় এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন৷

অভিযোগে জানা গেছে, ঐ এলাকায় সিপিএম কর্মীরা নির্বাচনী প্রচার করতে পারছিলেন না৷ তাঁদের আইপিএফটি কর্মীরা বাঁধা দিচ্ছিলেন৷ এরই মাঝে এনসিটি আজ নির্বাচনী সভা করেছে৷ কিন্তু, সভা চলাকালিন সিপিএমকে নিয়ে অনিমেষ দেববর্মার বক্তব্যে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ ধারণ করে৷ পুলিশ এই ঘটনার সাথে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে৷ এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলেও পরিস্থিতি থমথমে বলেই জানা গেছে৷ স্থানীয়দের আশঙ্কা, যেকোন সময় দুই দলের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধতে পারে৷

এদিকে, সোমবার সন্ধ্যায় কৈলাসহরে কনকপুর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে রোগী দেখতে যাচ্ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীতিশ দেব৷ তাঁর সাথে অন্যান্য কর্মীদের পাশাপাশি বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা বিলকিস জাহানও ছিলেন৷ অভিযোগ, কনকপুর এলাকায় সিপিএমের কর্মীরা তাদের উপর হামলা চালান৷ এই ঘটনায় বিজেপি সংখ্যালঘু মোর্চার ঊনকোটি জেলা সভাপতি মহম্মদ সেলিম খান সহ তিন জন গুরুতর আহত হন৷ সিপিএম কর্মীরা তাদের মারধোর করেছেন বলে অভিযোগ৷ বিজেপি প্রদেশ কমিটির তরফে জানানো হয়েছে, ঘটনার সময় দলীয় প্রার্থী পালিয়ে প্রাণে বেঁচে যান৷ তিনি ছুটে গিয়ে সমস্ত ঘটনা পুলিশকে জানান৷ পুলিশ ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং তাদের হাসপাতালে নিয়ে যান৷ এই খবর ছড়িয়ে পরতেই বিজেপি কর্মী সমর্থকরা নানা দিক থেকে ছুটে আসেন৷ তাতে পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়৷ জানা গেছে,মোহম্মদ সেলিম খান গুরুতরভাবে আহত হয়েছেন৷ সেখানেও যেকোন সময় দুই দলের মধ্যে আরো বড় ধরনের সংঘর্ষ বাঁধতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

এদিকে, খোয়াই মোহকুমার তুলাশিখর বাজারে সংঘর্ষের ঘটনায় সিপিএম আইপিএফটিকে দায়ি করেছে৷ এক প্রেস বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী জানিয়েছে, সোমবার দুপুরে খোয়াই মহকুমার তুলাশিখর বাজারে বিজেপি’র জোট সঙ্গী আইপিএফটি (এনসি) র সমাজদোরহীদের হাতে এনসিটি দলের এক নির্বাচনী সভা আক্রান্ত হয়েছে৷ তাতে এনসিটি দলের নেতা অনিমেষ দেববর্মা সহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন৷ আজ হাটবার থাকায় বাজারে প্রচুর দোকানপাট ছিল৷ সমাজবিরোধীরা সমগ্র বাজারে তান্ডব চালায়৷ তাতে দোকানিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন৷

কোনও রাজনৈতিক দলের নির্বাচনী সভার উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম)৷ সাথে এই হামলার সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের দাবি করেছে৷ এই ঘটনা বিজেপি’র নির্বাচনী জোটের শরিক আইপিএফটি(এনসি) দলের গণতন্ত্র বিরোধী এবং সমাজবিরোধী সন্ত্রাসী ভূমিকা আবারও জনগণের সামনে উন্মোচিত হয়েছে বলে দাবি সিপিএমের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top