নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ আগামী চবিবশ ঘন্টার মধ্যে খুনি ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত নিহত দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে পুলিশ সদর দপ্তর ঘেরাও প্রত্যাহার করে নিয়েছেন বিজেপি কর্মীরা৷ মরদেহ নিয়ে মিছিল করে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়৷ আগরতলা শহরের রামনগর বিধানসভা কেন্দ্রের নিহত বিজেপি বুথ সভাপতির নিথর দেহ নিয়ে দলের কর্মীরা সোমবার পুলিশ সদর দপ্তরের সামনে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন বিজেপি কর্মীরা৷ এর নেতৃত্বে ছিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীবর্গ৷
রামনগর বিধানসভা কেন্দ্র থেকে নিখোঁজ বিজেপির ১১ নম্বর বুথের সভাপতি মধুসূদন দেবের নিথর দেহ পাশ্ববর্তী বড়জলা বিধানসভা কেন্দ্রের একটি বৃদ্ধাবাসের পেছনে ঝোপে পাওয়া যায় রবিবার বিকালে৷ তাঁর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে৷ হত্যার পর মধুসূদন দেবের দেহ একটি গাছে ঝুলিয়ে রাখা হয়৷ গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন৷ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত জানিয়েছেন, পুলিশ মহানির্দশক আশ্বাস দিয়েছেন, ৪৮ ঘন্টা মধ্যে খুনি ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করা হবে৷ অন্যথায় নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পাপিয়া দত্ত৷
মৃতদেহ নিয়ে পুলিশ সদর দপ্তর ঘেরাও বিজেপির, আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেপ্তারের আশ্বাস
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















