News Flash

  • Home
  • Uncategorized
  • ভাবাদর্শে বিশ্বাসী হয়েই সকলে বিজেপিতে যোগ দিচ্ছেন, ভোট বিভাজনই জয়ের পথে কাঁটা হতে পারে, কংগ্রেসকে চিনে নিতে বললেন অমিত শাহ
Image

ভাবাদর্শে বিশ্বাসী হয়েই সকলে বিজেপিতে যোগ দিচ্ছেন, ভোট বিভাজনই জয়ের পথে কাঁটা হতে পারে, কংগ্রেসকে চিনে নিতে বললেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ ভোট বিভাজন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বিজেপিকে৷ এবং কংগ্রেস বিজেপিকে হারাতে সিপিএমের জয়ে ভোট বিভাজনের কাজ নিপুণভাবে করবে, সেই হিসেব করে ফেলেছে পদ্মশিবির৷ তাই, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কংগ্রেসকে চিনে নেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, বিজেপির ভাবাদর্শে বিশ্বাসী হয়েই সবাই দলে যোগ দিচ্ছেন৷ যাঁরা ভাবছেন বিজেপির ভাবাদর্শের ভিত্তিতে পূর্বোত্তরে সংগঠন মজবুত হচ্ছে না, তাঁদের চিন্তা করার ক্ষমতা ক্ষীণ হয়ে যাচ্ছে৷ এই ভাষায় কটাক্ষ করেছেন অমিত শাহ৷ তাঁর কথায়, বিজেপিই একমাত্র দল যারা ভাবাদর্শের ভিত্তিতেই সারা দেশে সংগঠন চালাচ্ছে৷

সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, এরাজ্যে কংগ্রেস ক্ষমতাসীন সিপিএমের সহায়ক গোষ্ঠী হয়ে কাজ করছে৷ বাম বিরোধী ভোট বিভাজনে ওঁরা সক্রিয় রয়েছে৷ তাই, তিনি কংগ্রেসকে চিনে নেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন৷ তবে, এতে কোন লাভ হবে না বলে তাঁর বিশ্বাস৷ তাঁর কথায়, ৪ মার্চ থেকে এই রাজ্যে নতুন যুগের সূচনা হবে৷ কোনও বিভাজন কিংবা অস্থিরতা সৃষ্টির চেষ্টা সফল হবে না৷

এদিন তিনি দাবি করেন, সংগঠনের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে সরকার প্রতিষ্ঠা করেছে বিজেপি৷ পূর্বোত্তরে আসাম, মণিপুরে একই প্রক্রিয়ায় সরকার গঠন করেছে দল৷ তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কর্মক্ষমতায় জনগণ দলের প্রতি আস্থা রাখতে পারছেন৷ সাথে তিনি যোগ করেন, বিজেপির ভাবাদর্শে বিশ্বাসী হয়েই সবাই দলে যোগ দিচ্ছেন৷ তাঁর কটাক্ষ, যাঁরা এমনটা ভাবছেন তাঁদের ভাবাদর্শ নিয়ে সংগঠন তৈরি হয়নি৷ তাঁর কথায়, বিজেপি ভাবাদর্শ কারোর কাছেই লুকিয়ে নেই৷ ১৯৫২ সাল থেকে জাতীয় রাজনীতিতে একই ভাবাদর্শ নিয়ে সংগঠন চালাচ্ছে বিজেপি৷ তাঁর দাবি, বিজেপি দেশের মধ্যে একমাত্র দল, যা ভাবাদর্শের উপর ভিত্তি করেই গঠিত হয়েছে৷ তাই, যাঁরা বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁরা সকলেই দলের ভাবাদর্শ জেনেই আসছেন৷ তাঁর কটাক্ষ, যাঁরা ভাবছেন বিজেপি ভাবাদর্শের উপর ভিত্তি করে পূর্বোত্তরে সংগঠন তৈরি হয়নি, তাঁদের চিন্তা করার ক্ষমতা ক্ষীণ হয়ে যাচ্ছে৷

এদিন অমিত শাহ রাজনৈতিক সন্ত্রাস ইস্যুতে সিপিএমকে একহাত নিয়েছেন৷ তাঁর বক্তব্য, সিপিএমের নেতা কর্মীরা হতাশায় ভুগছেন৷ এই হতাশার বহিঃপ্রকাশ ঘটছে হিংসার মাধ্যমে৷ তাই, তাঁরা বিজেপি কর্মীদের উপর হামলা করছেন৷ তাঁর মতে, রাজ্যের বিভিন্ন এলাকায় সন্ত্রাস করেও জনমতকে প্রভাবিত করতে পারবে না বামেরা৷ অমিত শাহ’র হুশিয়ারী, বিজেপি হিংসার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত৷ দলীয় কর্মীদের তিনি ভয় না পাওয়ার আবেদন জানিয়েছেন৷

অমিত শাহ বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার উদ্যোগ নেওয়া হবে৷ পুলিশ যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারেন তার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে৷ তাঁর কথায়, বর্তমানে রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ৷ তাঁর বক্তব্য, পুলিশকে শাসকদলের নিয়ন্ত্রণমুক্ত করে কাজ করতে দেওয়া হচ্ছে না৷ ফলে, রাজনৈতিক অপরাধ, খুন, মহিলা সংক্রান্ত অপরাধের উপযুক্ত বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা৷ রাজ্যের হাল ফেরাতে বিজেপি সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থাদি নেবে, আশ্বাস দেন তিনি৷

এদিন শ্রীশাহ রাজ্যে পরবর্তী সরকার বিজেপিই গঠন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ তাঁর কথায়, রাজ্যে সিপিএমের বিরুদ্ধে জনরোষ ক্রমশ প্রকট হচ্ছে৷ ২৫ বছর ধরে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়েছে৷ ফলে, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্য পেছনের সারিতে গিয়ে ঠেকেছে৷ তাঁর দাবি, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে জনগণ সর্বসুবিধা পাচ্ছেন৷ প্রয়োজনীয় সমস্ত কিছুরই সংস্থান করা হচ্ছে৷

অমিত শাহ বলেন, রাজ্যের সমস্ত অংশের জনগণের কথা চিন্তায় রেখেই ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে বিজেপি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top