News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ভিশন ডকুমেন্ট নিয়ে তীব্র কটাক্ষ সিপিএম সাংসদের
Image

বিজেপির ভিশন ডকুমেন্ট নিয়ে তীব্র কটাক্ষ সিপিএম সাংসদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি/লংতরাইভ্যালী,১২ ফেব্রুয়ারি৷৷ উত্তরের সবকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী হাওয়া তুঙ্গে৷ ডান বাম উভয়েই জোর কদমে প্রচার চালাচ্ছে৷ আজ ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী ইসলাম উদ্দিন ও প্রচার অভিযান জারি রেখেছেন৷ আজ কদমতলা দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে সিপিআইএম দলের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়৷ জনসভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের বাংলার সাংসদ মহম্মদ সেলিম৷ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক ফয়জুর রহমান, উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্ত প্রমুখরা৷ উপস্থিত ছিলেন ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম সমর্থীত কর্মীরা৷ আজকের নির্বাচনি জনসভায় শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীর দিকেই কটাক্ষের তীর নিক্ষেপ করেন৷ কিন্তু, শিক্ষামন্ত্রীর মুখে একবারও শুনা যায়নি চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকের কথা৷ শুনা যায়নি রাজ্যের ঝুলে থাকা শিক্ষকদের কর্মসংস্থানের কোন মন্তব্য৷ শুধু কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই শিক্ষামন্ত্রির বক্তব্যের বিষয়বস্তু৷ অপরদিকে প্রধান অতিথি পশ্চিম বাংলার সাংসদ মহম্মদ সেলিম উনার বক্তব্যে বিজেপি দলকেই টার্গেট করেন৷ ভিশন ডকুমেন্ট নিয়েও তীব্র কটাক্ষ করেন সাংসদ সেলিম৷ বিজেপি  সরকারের সমালোচনা করে কদমতলার সিপিআইএম দলের নির্বাচন জনসভায় প্রার্থী ইসলাম উদ্দিনকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান সাংসদ মহম্মদ সেলিম৷ এদিকে করমছড়াতেও একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন সাংসদ মহম্মদ সেলিম৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top