News Flash

  • Home
  • Uncategorized
  • পাউডার লাগানো চিঠি খুলতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ট্রাম্পের পুত্রবধূ সহ তিনজন
Image

পাউডার লাগানো চিঠি খুলতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ট্রাম্পের পুত্রবধূ সহ তিনজন

ওয়াশিংটন, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): চিঠি খুলতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভানেসা ট্রাম্প । পাউডার লাগানো চিঠি খুলতেই বমি বমি ভাব। শুধু ভানেসা নন, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত আরও দুজনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে চিঠিটি আসে ডাকে । চিঠির ওপরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র লেখা ছিল। ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের ম্যানহাটনের বাড়িতে এই চিঠিটি এসেছিল৷ চিঠি খুলতেই অসুস্থ হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভানেসা ট্রাম্প ।পাউডার লাগানো চিঠি খুলতেই বমি বমি ভাব। শুধু ভানেসা নন, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর মা ও আরও একজন | এরা সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। সেই চিঠিতেই সন্দেহজনক কিছু ছিল বলে জানা গিয়েছে৷ তবে ভানেসার কোনও ক্ষতি হয়নি৷ এই ঘটনার পর ওই চিঠি নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে৷
যে প্যাকেজ থেকে এই বিপত্তি ঘটেছে, সেখানে বোস্টনের পোস্টমার্ক ছিল। পরীক্ষার পরে জানা যায় ওই পাওডার ক্ষতিকারক কিছু নয়৷ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানিয়েছেন, সোমবার প্রেসিডেন্ট তাঁর পুত্রবধূর সঙ্গে কথা বলেছেন৷
এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্যুইট করে জানান, সকালের ওই ঘটনার পর ভানেসার এবং তাঁদের সন্তানেরা সুরক্ষিত রয়েছেন৷ কিন্তু যারা এধরনের কাজ করেছে, সেটা অত্যন্ত বিরক্তিকর বলে ক্ষোভ প্রকাশও করেন ট্রাম্প-পুত্র।
অন্যদিকে, ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্যুইট করেন, কাওকে এভাবে ভয় দেখানো উচিত নয়৷ সে সময় ভানেসার সঙ্গে তিনি থাকতে পারলে ভাল হত বলেও জানান তিনি৷
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে চিঠির সঙ্গে আসা অ্যানথ্র্যাক্স পাউডার সম্পর্কে সতর্ক করা হয় মার্কিন প্রশাসনকে। এর আগে মার্কিন মিডিয়া দফতর এবং প্রশাসনিক কর্তাদের কাছে এই রকম খামে মোড়া পাউডার আসে। যার ফলে মৃত্যু হয় পাঁচ জনের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top