News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় জুতোর ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, সাত সকালে আতঙ্ক
Image

দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় জুতোর ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, সাত সকালে আতঙ্ক

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক আউটার দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায়| সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| দমকলের সাতটি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন|
দিল্লি দমকলের মুখ্য দমকল কর্তা অতুল গর্গ জানিয়েছেন, সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ নারেলা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুনের সূত্রপাত হয় জুতো ফ্যাক্টরির গ্রাউন্ড ফ্লোরে| মুহূর্তের মধ্যে গোটা গ্রাউন্ড ফ্লোরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট সাতটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| জুতোর ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে| প্রসঙ্গত, এদিন রাজধানীর মঙ্গলপুরি এলাকায় অবস্থিত একটি জুতোর ফ্যাক্টরিতেও ভয়াবহ আগুন লাগে| দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে|
উল্লেখ্য, আউটার দিল্লির নারেলা ও বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহুতল অবৈধ কারখানা| গত মাসেই আউটার দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলের একটি বেসরকারি বাজি কারখানায় বিধ্বংসী আগুন লাগে| ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৭ জন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top