News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী আগরতলা ও শান্তিরবাজারে সমাবেশে যোগ দেবেন
Image

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী আগরতলা ও শান্তিরবাজারে সমাবেশে যোগ দেবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ দ্বিতীয় দফায় রাজ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারসূচী চূড়ান্ত হয়েছে৷ তিনি ১৫ ফেব্রুয়ারী শান্তিরবাজার এবং আগরতলায় সভা করবেন৷ সাথে বিজেপি সর্বভারতীয় সভাপতি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক হেভিওয়েট নেতাদের সফরসূচীও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ সাথে তিনি যোগ করেন, আগামী  ১১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিজেপির ভিসন ডকুমেন্ট প্রকাশ করবেন৷ শুক্রবার স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে রাম মাধব বলেন, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী মোদির প্রচারসূচী চূড়ান্ত হয়েছে৷ আগামী ১৫ ফেব্রুয়ারী রাজ্যে এসে প্রথমে তিনি শান্তিরবাজারে নির্বাচনী জনসভায় অংশ নেবেন৷ এর পর আগরতলায় নির্বাচনী জনসভায় সম্বোধন করবেন তিনি৷ রাম মাধব জানিয়েছেন, আগরতলায় বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, আগামী ৭ দিনে বিজেপির একাধিক হেভিওয়েট নেতা রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নেবেন৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দুইদিন রাজ্যে অবস্থান করবেন৷ তিনি ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজ্যের একাধিক স্থানে সভা করবেন৷ তাছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজ্যে দুইদিন থাকবেন৷ তিনি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি উত্তর জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন৷ রাম মাধব বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি বিজেপির ভিসন ডকুমেন্ট প্রকাশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ পাশাপাশি তিনি বুদ্ধিজীবীদের সম্মেলনেও সম্বোধন করবেন৷ সাথে তিনি যোগ করেন, বিজেপি সাংসদ হেমা মালিনী সহ অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যে নির্বাচনী প্রচারে আসবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top