News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে, লোকসভায় প্রধানমন্ত্রী
Image

কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে, লোকসভায় প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের জন্যই দেশ ভাগ হয়েছে। বুধবার লোকসভায় জবাবি ভাষণে এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | এদিন লোকসভায় প্রধানমন্ত্রী দেশভাগ থেকে দেশের সমকালীন অবস্থা, সব কিছুর জন্য নাম না করে কাঠগড়ায় তুললেন নেহেরু-গান্ধী পরিবারকে। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের সময় সংসদে লাগাতার স্লোগান দিতে থাকেন কংগ্রেস সাংসদরা।
বুধবার লোকসভায় বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনের জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | নিজের ভাষণের শুরুতেই এদিন রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলগুলি রাষ্ট্রপতির ভাষণের নানা অংশের সমালোচনায় যেভাবে সরব হয়েছে, তার বিরোধিতা করেন প্রধানমন্ত্রী। বললেন, মাননীয় রাষ্ট্রপতির ভাষণ কোনও রাজনৈতিক দলের ভাষণ নয়। রাষ্ট্রপতির ভাষণ হল প্রত্যেক ভারতীয়ের আশা-আকাঙ্খার প্রতিফলন। রাষ্ট্রপতির ভাষণকে সম্মান করা উচিত।
এদিন কংগ্রেসের সামালোচনা করে প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস দেশ ভাগের জন্য দায়ী। সেই দেশ ভাগের ফল এখনও ভুগছে দেশবাসী। একইসঙ্গে প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, কংগ্রেসের জন্যই বল্লভভাই প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারেননি। বল্লভভাই প্রধানমন্ত্রী হলে দেশ ভাগ হত না, লোকসভায় বলেন প্রধানমন্ত্রী। তিনি কংগ্রেসের কাছে দেশকে টুকরো করার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান ।
নরেন্দ্র মোদী বলেন, বারবার ৩৫৬ ধারা জারি করেছে কংগ্রেস। অনেক রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়েছে। তাই কংগ্রেসের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তিনি বলেন, কংগ্রেস ও নেহরু দেশে গণতন্ত্র আনেননি। মোদী তাঁর ভাষণে দাবি করেন ,প্রাচীন কাল থেকেই ভারতে গণতন্ত্র ছিল। তাঁর আরও দাবি, দ্বাদশ শতকেও ভারতে গণতন্ত্র ছিল, মহিলাদের সমানাধিকার ছিল।
এদিন রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি পদে বসা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, ‌যে দলে সভাপতি নির্বাচনে একটি পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ মনোনয়ন পেশ করতে পারে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস যখন দেশ শাসন শুরু করেছিল, তখন বিরোধীদের অস্তিত্ব ছিল না। সেই সময় জনস্বার্থ মামলা হত না। সবাই চেয়ার পাওয়ার জন্য লালায়িত ছিলেন। কংগ্রেসের মধ্যে শুধু একটা পরিবারের গুণগান গাওয়া হত। সর্বশক্তি একটি পরিবারের পিছনেই লাগানো হত। পঞ্চায়েত থেকে পুরসভা সব কংগ্রেসের দখলে থাকলেও দেশে কোনও কাজ হয়নি। অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি এদিন অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী, সঙ্গে মনে করান, কী ভাবে হায়দরাবাদ বিমানবন্দরে নেমে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রীকে অপমান করেছিলেন রাজীব গান্ধী।
এদিন লোকসভায় শুরু থেকেই হৈহট্টগোল শুরু করে বিরোধীরা | বিরোধীদের প্রবল হৈহট্টগোলের মধ্যেই ভাষণ দেন প্রধানমন্ত্রী | বিরোধীদের হট্টগোলে যোগ দেয় এনডিএ শরিক টিডিপি-ও। কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে টুকরো করার রাজনীতি বন্ধ করুন। সংসদ অচল করার ক্ষমতা কারুর নেই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিরোধী দলের অস্তিত্ত্ব ছিল না। সংবাদ মাধ্যম আপনাদেরই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আপনারা শুধু একটি পরিবারেরই জয়গান করতেন। মোদীর বক্তব্যের বিরোধিতা করেন কংগ্রেস সদস্যরা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top