News Flash

  • Home
  • Uncategorized
  • আগুন-আতঙ্ক অব্যাহত মহারাষ্ট্রে, গোরেগাঁও-এ কাপড়ের মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Image

আগুন-আতঙ্ক অব্যাহত মহারাষ্ট্রে, গোরেগাঁও-এ কাপড়ের মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্র জুড়ে আগুন-আতঙ্ক অব্যাহত| মুম্বই, থাণে ও আকোলার পর এবার আগুন-আতঙ্ক মুম্বইয়ের শহরতলি গোরেগাঁও-এ| বুধবার সকালে গোরেগাঁও-এর ওবেরয় মল-এর সন্নিকটে ইতালিয়ান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এ অবস্থিত একটি কাপড়ের মিলে ভয়াবহ আগুন লাগে| ইতালিয়ান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এর মুলুন্দ লিঙ্ক রোডে অবস্থিত তিন তলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট আটটি ইঞ্জিন ও জলের ট্যাঙ্কার| পরে ঘটনাস্থলে আসে পুলিশ ও অ্যাম্বুল্যান্স| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
বৃহন্মমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সকাল ৭.১৯ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় ইতালিয়ান ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-এর মুলুন্দ লিঙ্ক রোডে অবস্থিত একটি তিন তলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে ভয়াবহ আগুন লেগেছে| কাপড়ের মিলে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট আটটি ইঞ্জিন ও জলের ট্যাঙ্কার| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুনের সূত্রপাত|
উল্লেখ্য, বিগত প্রায় একমাসেরও বেশি সময় ধরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে| গত ৪ জানুয়ারি মুম্বই শহরতলির মারুল এলাকায় অবস্থিত একটি আবাসিক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল দুই শিশুর, এছাড়াও গুরুতর জখম হয়েছিলেন পাঁচ জন| তারপর গত ৬ জানুয়ারি সিনেভিস্তা স্টুডিওতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল একজনের| এখানেই শেষ নয়, গত ৮ জানুয়ারি মুম্বই সেশন আদালতের তিন তলায় ভয়াবহ আগুন লাগে| এরপর গত ১৯ জানুয়ারি লোয়ার পারেল এলাকায়, টোডি মিল কম্পাউন্ডে অবস্থিত নবরঙ্গ স্টুডিওতে বিধ্বংসী আগুন লাগে| শুধু মুম্বই নয়, গত ৫ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ‘কটন সিটি’ হিসেবে পরিচিত আকোলা শহরে, এলইডি বাল্ব তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| সাম্প্রতিকালে মহারাষ্ট্রে সবচেয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ২৯ ডিসেম্বর| মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জনের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top