News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য দিল্লি পুলিশের, স্কুলবাস থেকে অপহৃত শিশু উদ্ধার গাজিয়ারাদে
Image

সাফল্য দিল্লি পুলিশের, স্কুলবাস থেকে অপহৃত শিশু উদ্ধার গাজিয়ারাদে

নয়াদিল্লি ও গাজিয়াবাদ, ৬ ফেব্রুয়ারি (হি.স.): টানা ১২ দিন পর অবশেষে সাফল্য পেল দিল্লি পুলিশ| উত্তর প্রদেশের গাজিয়াবাদে অপহরণকারীদের গোপন ডেরা থেকে পাঁচ বছর বয়সি শিশু রেহানকে উদ্ধার করতে সক্ষম হলেন দিল্লি পুলিশের কর্তারা| প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গত ২৫ জানুয়ারি,রোমহর্ষক ঘটনা ঘটেছিল দিল্লির দিলশাদ গার্ডেন এলাকায়| স্কুলবাসের চালককে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রথম শ্রেণির পড়ুয়া রেহানকে অপহরণ করে চম্পট দুই আততায়ী| গোটা ঘটনাটি ঘটেছিল প্রকাশ্য দিবালোকে| রেহানকে অপহরণ করার পরই উত্তর প্রদেশের দিকে পালিয়ে যায় আততায়ীরা|

টানা ১২ দিন পর অবশেষে সাফল্য পেল দিল্লি পুলিশ| উত্তর প্রদেশের গাজিয়াবাদে অপহরণকারীদের গোপন ডেরা থেকে রেহানকে উদ্ধার করতে সক্ষম হলেন দিল্লি পুলিশের কর্তারা| সুস্থ এবং অক্ষত অবস্থায় রেহানকে তুলে দেওয়া হয়েছে তাঁর পরিবারের হাতে| দিল্লি পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন,গভীর রাত (মঙ্গলবার) একটা নাগাদ শুরু হয় অভিযান| অভিযান চলাকালীন অপহরণকারীরা আচমকা গুলি চালালে এক পুলিশ কর্মীর শরীরে গুলি লাগে, তবে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন| পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে এক অপহরণকারী| এছাড়াও গুলিবিদ্ধ হয়েছে দুই অপহরণকারী| গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই অপহরণকারীকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে|

উল্লেখ্য, রোমহর্ষক ঘটনা ঘটেছিল গত ২৫ জানুয়ারি| ঘড়ির কাঁটায় সকাল তখন আটটা হবে, প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে স্কুল অভিমুখে যাচ্ছিল এক স্কুলবাস| জিটিবি এনক্লেভ-এর কাছে বিবেকানন্দ স্কুলের সন্নিকটে বাসটিকে থামায় দুই আততায়ী| এরপর বাসের চালককে গুলি করে, দুষ্কৃতীরা ওই বাস থেকে প্রথম শ্রেণির পড়ুয়া রেহানকে অপহরণ করে পালিয়ে যায়| ওই ঘটনার জেরে বাসে উপস্থিত অন্য পড়ুয়ারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, কালো রঙের একটি মোটরবাইকে চড়ে এসেছিল দুষ্কৃতীরা| স্কুল পড়ুয়াকে অপহরণ করার পরই উত্তর প্রদেশের দিকে পালিয়ে যায় আততায়ীরা| গোটা ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা| টানা ১২ দিন পর অবশেষে সাফল্য পেল দিল্লি পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top