News Flash

  • Home
  • Uncategorized
  • মালদ্বীপে না যাওয়ার পরামর্শ ভারতীয় বিদেশমন্ত্রকের
Image

মালদ্বীপে না যাওয়ার পরামর্শ ভারতীয় বিদেশমন্ত্রকের

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): দ্বীপরাষ্ট্র মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতার জেরে উদ্বিগ্ন ভারত। এই মুহূর্তে সেই দেশে না যাওয়ার জন্য দেশবাসীকে পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, মালদ্বীপে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে। আর তাতে উদ্বিগ্ন ভারত সরকার। সমস্ত ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে প্রয়োজন না পড়লে মালদ্বীপে যাবেন না। যে সব ভারতীয় এখনও মালদ্বীপে রয়েছেন তাদের প্রসঙ্গে বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে যে তারা যেন সতর্ক থাকেন ও নিরাপদ জায়গায় থাকেন এবং যে কোনও রকমের জন সমাবেশ থেকে দূরে থাকেন। উল্লেখ্য, মালদ্বীপে জরুরী অবস্থা ঘোষণা হওয়ার পরেই এই বিবৃতি জারি করা হয় ভারতের বিদেশমন্ত্রক থেকে।

ভারত মহাসাগরে এই ছোট দ্বীপরাষ্ট্রে ১৫ দিনের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। জনগণে সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার মালদ্বীপে খর্ব করা হয়েছে। জরুরী অবস্থা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে দেশে প্রাক্তন প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম, প্রধান বিচারপতি আব্দুল্লা সইদ। অন্যদিকে ভারতের সঙ্গে মালদ্বীপের দীর্ঘ কয়েক দশক ধরেই সুসম্পর্ক রয়েছে। সার্কগোষ্ঠীভুক্ত দেশ হিসেবে মালদ্বীপের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি মালদ্বীপে প্রত্যেক বছর বহু ভারতীই বেড়াতে যায়। তাই এই মুহূর্তে সেই সব ভারতীয়দের কথা ভেবেই এই বিবৃতি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top