News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের গোলাবর্ষণ থেকে পড়ুয়াদের বাঁচাতে পুঞ্চে বন্ধ ৬০টি স্কুল
Image

পাকিস্তানের গোলাবর্ষণ থেকে পড়ুয়াদের বাঁচাতে পুঞ্চে বন্ধ ৬০টি স্কুল

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), ৬ ফেব্রুয়ারি (হি.স.): সীমান্তের ওপার থেকে পাকিস্তান ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে অবিরাম গোলাবর্ষণ করে যাচ্ছে। মূলত ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এবং সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তা কথা ভেবে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় প্রায় ৬০টি স্কুলকে সাময়িক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই বিষয়ে পুঞ্চের জেলাশাসক তারিক আহমেদ জারগার জানিয়েছেন, বালাকোট সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে অবিরাম গোলাবর্ষণ হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নিয়ন্ত্রণ রেখার ৫ কিলোমিটারের মধ্যে যেসব স্কুল রয়েছে সেইগুলি বন্ধ থাকবে। প্রায় ৬০ টি স্কুল ওই এলাকায় রয়েছে। স্কুল কবে খোলা হবে সেই বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, পড়ুয়াদের নিরাপত্তাদের কথা ভেবে এর আগে রাজৌরি জেলায় প্রায় ৮৪ টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রসঙ্গত রবিবার রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এবং রাজৌরি জেলার গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে। পাল্টা জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের গোলায় তিন জওয়ানসহ প্রাণ হারান সেনাবাহিনীর এক ক্যাপ্টেন। পাশাপাশি আহত হন বেশ কয়েক জন গ্রামবাসী। এরপরেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top