News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় ব্যক্তিগত শত্রুতার জেরে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় গ্রেফতার এক সাব ইনস্পেক্টর
Image

নয়ডায় ব্যক্তিগত শত্রুতার জেরে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় গ্রেফতার এক সাব ইনস্পেক্টর

লখনউ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের নয়ডায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় রবিবার গ্রেফতার করা হল অভিযুক্ত সাব-ইনস্পেক্টরকে | এছাড়াও ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। ব্যক্তিগত শত্রুতার জেরে শনিবার নয়ডার সেক্টর ১২২ জিতেন্দ্র যাদব নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার চেষ্টা করায় অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।
এই বিষয়ে পুলিশের এসএসপি লাভ কুমার জানিয়েছেন, শনিবার নয়ডার সেক্টর ১২২ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয় | জিতেন্দ্র যাদব নামে এক ব্যক্তির ঘাড়ে গুলি লেগেছে। সুনীল নামে অপর ব্যক্তির পায়ে চোট পেয়েছেন। এই ঘটনার তদন্তে চলছে। যদি পুলিশ অফিসারদের দোষ প্রমাণিত হয় তবে তাদের রেয়াত করা হবে না।
অন্যদিকে আহতদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে গাড়িতে করে বাহরামপুর থেকে রাত ১০টা ৩০মিনিট নাগাদ ফিরছিল তারা । সেই সময় পুলিশ তাদের গাড়ি আটকে কোনও কারণ ছাড়াই গুলি চালাতে থাকে। পরিবারের এই অভিযোগের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। রবিবার অভিযুক্ত ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। যে সাব ইনস্পেক্টর গুলি চালিয়েছিল তার সার্ভিস রিভলভারও বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের দাবি ব্যক্তিগত শত্রুতার জেরেই গুলি চালিয়েছিল ওই সাব-ইনস্পেক্টর। এই বিষয়ে এসএসপি লাভ কুমার বলেছেন এটি কোনও এনকাউন্টার নয়। ব্যক্তিগত শত্রুতা জন্য গুলি চালিয়ে ছিল ওই সাব ইনস্পেক্টর। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top