News Flash

  • Home
  • Uncategorized
  • চুরাইবাড়িতে উদ্ধার দেড় লক্ষাধিক টাকার গাঁজা, আটক লরির চালক
Image

চুরাইবাড়িতে উদ্ধার দেড় লক্ষাধিক টাকার গাঁজা, আটক লরির চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ আন্তঃরাজ্য ত্রিপুরা সীমান্তবর্তী অসমের চুরাইবাড়ি পুলিশের হাতে উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকার নেশাদ্রব্য গাঁজা৷ সেই সঙ্গে আটক করা হয়েছে পাচারকারী লরি সহ তার চালক ৩২ বছর বয়সি মানবেন্দ্র সিংকে৷ প্রাপ্ত খবরে জানা গেছে, আত শুক্রবার কাকভোরে বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশকর্মীদের রুটিন তালাশির সময় ধরা পড়েছে গাঁজাগুলি৷ আজ উদ্ধারকৃত গাঁজাগুলির পরিমাণ প্রায় ৫১ কেজি৷ এগুলির বাজারমূল্য অসমে প্রায় দেড় লক্ষ টাকার বেশি হবে বলে জানানো হয়েছে৷ সূত্রে জানিয়েছে, এদিন ভোর চারটা নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ডিএল ১ এম ৫৩৪৭ নম্বরের একটি ছয় চাকার রবার বোঝাই লরি গুয়াহাটির উদ্দেশে যাচ্ছিল৷ ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকগেট অতিক্রম করে অসম ভূখন্ডের চুরাইবাড়ি পুলিশ চেকগেটে এসে পুলিশের সিগনাল তোয়াক্কা না করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ সে সময় কর্তব্যরত অসম পুলিশকর্মীদের সন্দেহ হয়৷ তাঁরাও জিপ নিয়ে পলায়নরত লরির পিছু ধাওয়া করেন৷ এক সময় বেগতিক বোঝে ৮ নম্বর জাতীয় সড়কের পাশে লরিকে দাঁড় করিয়ে চালক ও সহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ ততক্ষনে সদলে উপস্থিত হন চুরাইবাড়ি পুলিশফাঁড়ির ইনচার্জ সুপ্রিয় ভট্টাচার্য৷ তিনি লরিটিকে নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে এর ভিতরে তেলের ট্যাংক ও স্পেয়ার টায়ারে সাজিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করেন৷ খবর পেয়ে চুরাইবাড়ি পৌঁছেন বাজারিছড়া থানার ওসি গৌতম দাস৷ তিনি জানান, লরি সহ তার চালক পুরির বাসিন্দা মানবেন্দ্র সিংকে গ্রেফতার করা হয়েছে৷ শনিবার তাকে করিগমঞ্জের আদালতে তোলা হবে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, গত কয়েকবছর ধরে ত্রিপুরা রাজধানী আগরতলা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন পাহাড়ি উপজাতি গ্রামে অবাদে চলছে অবৈধ গাঁজার চাষ৷ এগুলো পাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে৷ আগরতলা থেকে অসমে প্রবেশ করতে হলে সড়কে রয়েছে ত্রিপুরা রাজ্যে সরকারের প্রায় অর্ধশতাধিক চেকগেইট৷ এতগুলো চেকগেইট অতিক্রম করে কী করে অবৈধ নেশাদ্রব্য বোঝাই লরি বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ গত কয়েক মাসে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি গাঁজা সহ প্রায় দশটি লরি ও দশজন চালক সহ ধরা পড়েছে অসমের চুরাইবাড়ি পুলিশের হাতে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top