News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা, ভেস্তে দিল বিএসএফ
Image

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা, ভেস্তে দিল বিএসএফ

জম্মু, ২ ফেব্রুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা| বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায়, আন্তর্জাতিক সীমান্ত (আইবি) থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল সন্দেহভাজন অনুপ্রবেশকারী| আন্তর্জাতিক সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সতর্ক হয়ে পড়েন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা| বিএসএফ জওয়ানরা শূন্যে গুলি চালালে সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা পাকিস্তানের দিকে পালিয়ে যায়|

শুক্রবার ঊর্ধ্বতন এক বিএসএফ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায়, আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন টহলরত বিএসএফ জওয়ানরা| আন্তর্জাতিক সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সতর্ক হয়ে পড়েন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা| বিএসএফ জওয়ানরা শূন্যে গুলি চালালে সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা পাকিস্তানের দিকে পালিয়ে যায়|

উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের উরি সেক্টর থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল সন্দেহভাজন জঙ্গি| বিএসএফ জওয়ানদের সতর্কতায় সন্দেহভাজন জঙ্গিদের সেই চেষ্টা ভেস্তে চায়| সেনাবাহিনী শূন্যে গুলি চালালে সন্দেহভাজন জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরের দিকে পালিয়ে যায়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top