News Flash

  • Home
  • Uncategorized
  • হাওয়াই চটি পরা নাগরিকরাও বিমানে চড়তে পারবেন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Image

হাওয়াই চটি পরা নাগরিকরাও বিমানে চড়তে পারবেন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): হাওয়াই চটি পরা নাগরিকরাও বিমানে চড়তে পারবেন| সস্তায় দেশবাসীকে বিমানে চড়াতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার| বৃহস্পতিবার নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এ কথাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেছেন, সস্তায় দেশবাসীকে বিমানে চড়াতে বদ্ধপরিকর সরকার| হাওয়াই চটি পরা নাগরিকরাও বিমানে চড়তে পারবেন| এখন বিমানবন্দরের সংখ্যা যা, তার থেকে ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে|
নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটেও বঞ্চিত হল বাংলা| বৃহস্পতিবার বাজেট ঘোষণায় বাংলার জন্য লোকাল ট্রেন বা মেট্রো প্রকল্প নিয়ে কোনও কথাই বললেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| বাংলার কপালে কোনও কিছু না জুটলেও, বেঙ্গালুরু মেট্রো, মুম্বইয়ের লোকাল ট্রেনের জন্য মোটা বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী| ২০১৭ সাল থেকেই সাধারণ বাজেটের সঙ্গে মিশে গিয়েছে রেল বাজেট| ২০১৮-২০১৯ অর্থবর্ষের সাধারণ বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ১ লক্ষ ৪৮ কোটি টাকা বরাদ্দ হবে রেল প্রকল্পে| ১৮ হাজার কিলোমিটার ডবল লাইন করা হবে| ২০১৯ সালের মধ্যে ৪ হাজার কিলোমিটার নতুন রেললাইন পাতা হবে|
২০১৭ সালে বহুবার লাইনচ্যুত হয়েছে ভারতীয় রেল| রেল যাত্রীর নিরাপত্তা ও রেলের পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন উঠেছে| বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, রেলের নিরাপত্তা হল প্রথম নীতি| রেলের ট্র্যাকের নজরদারি বাড়ানো হবে| দিনে ২০ হাজার মানুষ যাতায়াত করেন, এমন সব স্টেশনে চলমান সিঁড়ি থাকবে| ৬০০ স্টেশনের উন্নয়ন করা হবে| অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, মুম্বই-আহমেদাবাদ ৱুলেট ট্রেনের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে ভদোদরায়| পূর্ব করিডোরে সমস্ত রেললাইনকে ব্রডগেজ করা হবে| বেঙ্গালুরু মেট্রোর জন্য ১৭ হাজার কোটি, মুম্বইয়ের লোকাল ট্রেনের জন্য ১১ হাজার কোটি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে| এছাড়াও মুম্বইয়ের পরিবহণ ব্যবস্থা ঢেলে সাজাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top