News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম কর্মীদের আত্মসন্তুষ্ট না হতে পরামর্শ বিমানের
Image

সিপিএম কর্মীদের আত্মসন্তুষ্ট না হতে পরামর্শ বিমানের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ ভোট প্রচারে রাজ্যে এসে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বিমান বসু৷ বুধবার আগরতলায় রামনগর বিধানসভা কেন্দ্রের রাজনগরে বামফ্রন্টের প্রার্থী রতন দাসের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিমান বসু৷ তিনি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিভিন্ন জনবিরোধী নীতির উল্লেখ করেছেন৷ পাশাপাশি তিনি বিজেপিকে সাম্প্রদায়িক দল আখ্যা দিয়ে বলেন দেশের মানুষের মধ্যে ধর্মীয় ভাবে বিভাজন সৃষ্টি করছে এই দল৷ ত্রিপুরার মানুষ গণতন্ত্র প্রিয়৷ তারা এরাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে দেশের শীর্ষস্থানে নিয়ে গিয়েছে৷ তাই আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন৷ পাশফাশি তিনি দলের কর্মী সমর্থকদের আত্মসন্তুস্ট না হওয়ার পরামর্শও দিয়েছেন৷ তিনি বলেছেন, ২০১৯ সালে কেন্দ্রের মোদি সরকারের পতন নিশ্চিত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top