News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস জারি, খুন আরও এক বিজেপি নেতা
Image

রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস জারি, খুন আরও এক বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ নির্বাচনী প্রচারাভিযান যখন তুঙ্গে, তখন ত্রিপুরায় ফের এক বিজেপিকর্মী খুন হয়েছেন৷ বিজেপি এবার বিষয়টিকে সামনে রেখে রাজ্য সরকারকে অন্তিম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে৷ দোষীদের আজকের মধ্যে গ্রেফতার না করা হলে ৩১ জানুয়ারীর পর চরম পরিস্থিতির জন্য তৈরি থাকতে চরম হুঁশিয়ারি দিয়েছে বিজেপি৷ বিজেপি র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব মঙ্গলবার রাতে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, কুমারঘাট বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত গ্রাম ভাদ্রাইপাড়ায় সোমবার রাতে বিজেপির বুথ সহ সভাপতিকে সিপিআইএম এর ক্যাডার বাহিনী খুন করেছে৷ শুধু তাই নয়, হত্যাকাণ্ডের পর যে নৃশংসতার ছাপ তারা রেখে গেছে তা সভ্য সমাজের কলঙ্ক৷ একই সঙ্গে বিলোনিয়ায় বিজেপি-র প্রচার-গাড়িতে হামলা সংগঠিত করা হয়েছে৷ গাড়িগুলি ভাঙচুর করা হয়েছে৷ তবে বিজেপিকর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে আক্রমণকারী ক্যাডাররা পালিয়ে যায়৷ তিনি আরও বলেন, এবার নির্বাচনী-সন্ত্রাসী রাজধানী আগরতলাও শুরু হয়েছে৷ বনমালীপুরে এক সক্রিয় মহিলাকর্মীকে সিপিআইএম এর ঝান্ডা হাতে দিয়ে আথায় লালা টুপি পরিয়ে পথে ঘুরাতে বাধ্য করা হয়েছে৷ একইভাবে আজ আরেক দরিদ্র ব্যক্তিকে ডেকে নিয়ে অনুরূপ আচরণ করা হয়েছে৷ ওই ব্যক্তি পরে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তিনি জানান, সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ একই সঙ্গে দোষীদের গ্রেফতারের জন্য দাবি জানানো হয়েছে৷ আজকের মধ্যে সংশ্লিষ্ট ঘটনায় যুক্তদের গ্রেফতার না করা হলে ৩১ জানুয়ারীর পর থেকে চরম পরিণতির জন্য তৈরি থাকতে হবে বলে তিনি কার হুঁশিয়ারি দেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top