News Flash

  • Home
  • Uncategorized
  • পঁুজিপতিদের অর্থে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি ঃ সীতারাম
Image

পঁুজিপতিদের অর্থে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি ঃ সীতারাম

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ জানুয়ারী৷৷ পঁুজিপতিদের অর্থে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি৷ শুধু তাই নয় এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি জাতি ও উপজাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে৷ এই অভিযোগ করলেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ মঙ্গলবার দক্ষিণ জেলার জোলাইবাড়িতে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী জমায়েতে বক্তব্য রাখেন সীতারাম ইয়েচুরি৷

বক্তব্য রাখতে গিয়ে তিনি, বিজেপি এবং আরএসএসের তীব্র সমালোচনা করেছেন৷ তিনি বলেন, রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি৷ আরএসএসের সদস্যদের রাজ্যে নিয়ে এসে গন্ডগোল পাকানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি৷ শান্তি ও সম্প্রীতির পরিবেশকে বিষাক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে৷ সীতারাম ইয়েচুরির দাবী বিজেপি ও আরএসএসের এই ষড়যন্ত্র কোন কাজে লাগবে না৷ এরাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ শান্তি ও সম্প্রীতির পক্ষে তথা বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে ৮ম বামফ্রন্ট সরকার গঠন করবেন৷ এদিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, জোলাইবাড়ি কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী যশবীর ত্রিপুরা, সিপিএম নেতা নারায়ণ কর প্রমুখ৷ বক্তরা ৮ম বামফ্রন্ট সরকার গঠনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top