নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত হয়ে বহিসৃকত সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন আচার্য আদালত থেকে বেকসুর খালাস হয়েছেন৷ খালাস পেয়েই সিপিআইএম এর বিরুদ্ধে তীব্র ভাষায় তোপ দাগলেন প্রাক্তন বাম নেতা৷ রাজ্যের একাদশ বিধানসভা এবং সপ্তম বামফ্রন্ট সরকারের আমলে বেশ কয়েকটি ক্ষেত্রে বিধানসভার উপনির্বাচন করাতে হয়েছে৷ বিধানসভার উপনির্বাচনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অমরপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন৷ তৎকালীন অমরপুরের বিধায়ক মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে এক নাবালিকা কন্যার শ্লীলতাহানির অভিযোগ উঠে৷
স্বদলীয় নেতাদের মধ্যে থেকেই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ দ্রুত থাঁকে পার্টি থেকে বহিস্কার করা হয়৷ একই সঙ্গে বিদানসভার সদ্যসপদ থেকে পদত্যাগ করার জন্যও তাকে বাধ্য করা হয়৷ এরপরই অমরপুর কেন্দ্রে উপনির্বাচন হয়৷ শুরু থেকেই মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে আনা অবিযোগ স্বদলীয় কোন্দলের পরিড়াম বলে উল্লেখ করা হচ্ছিল৷ শেষ পর্যন্ত এই বাম নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয় এবং আদালতে দীর্ঘদিন ধরে শুনানি চলে৷ অবশেষে সোমবার প্রায় দু-বছর পর মনোরঞ্জন আচার্য নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ থেকে বেকসুর খালাস হয়ে যান৷ নির্দোষ প্রমাণিত হওয়ার পর সোমবার মনোরঞ্জন আচার্য সিপিআইএম এর বিরুদ্ধে নোংরা চক্রান্তের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন৷ তিনি বলেন, আমার বিরুদ্ধে নোংরা চক্রান্ত হয়েছে৷ আমার দলের নেতারাই এসব চক্রান্ত করেছেন৷ আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল বলেই এমনটা করা হয়েছে৷ তিনি বলেন, অন্যান্য দলের কর্মী সমর্থকরাও বিভিন্ন সময় আমার কাছে আসতেন এবং জনকল্যাণমুখী কর্মসূচিতে কোনও ধরনের দলীয় ভেদাভেদ করতাম না৷ আর তাতেই শাসকদলীয় নেতাদের চক্রান্তের শিকার হতে হয়েছে৷ তবে এর পরিণামের জ্যন পার্টির রাজ্য নেতাদের তৈরি থাকতে হবে৷ হুমকি দিয়েছেন মনোরঞ্জন৷
শ্লীলতাহানি মামলায় বেকসুর খালাস সিপিএমের বহিসৃকত নেতা মনোরঞ্জন আচার্য
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















