News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলার উপর পাশবিক নির্যাতন গ্রেপ্তার দুই, উত্তেজনা সোনামুড়ায়
Image

মহিলার উপর পাশবিক নির্যাতন গ্রেপ্তার দুই, উত্তেজনা সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৮ জানুয়ারী৷৷ আবারো মহিলার উপর পাশবিক নির্যাতন৷ ঘটনাটি ঘটেছে সোনামুড়ার হসপিটাল লাইনে৷ প্রতিবেশীরা ঐ মহিলাকে বেধরক মারধর করেছে৷ পরে স্থানীয় জনগণ তাকে হাসপাতালে পৌঁছায়৷

জানা গিয়েছে, হসপিটাল লাইনের বাসিন্দা সালেয়া আখতারকে প্রতিবেশী সমীর শীল, জ্যোতি শীল এবং জয়ন্তি শীল মারধর করেছে৷ এই তিনজনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে জ্যোতি ও জয়ন্তিকে গ্রেপ্তার করেছে৷ অন্যদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে সমীর শীল৷ পুলিশ জানিয়েছে পূর্ব শত্রুতার জেরেই এই মারধরের ঘটনাটি ঘটেছে৷ আহত মহিলার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ প্রতিবেশীরা জানিয়েছেন এই দুই পরিবারের মধ্যে প্রায়শই বিবাদ হত৷ কিন্তু, এদিন মহিলাকে যেভাবে মারধর করা হয়েছে তা পাশবিক৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top