News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম পঞ্চাশে ফিরে এলেন লিয়েন্ডার পেজ
Image

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম পঞ্চাশে ফিরে এলেন লিয়েন্ডার পেজ

লন্ডন, ২৯ জানুয়ারি (হি.স.) : এটিপির ডাবলস ব়্যাংকিংয়ের প্রথম পঞ্চাশে ফিরে এলেন লিয়েন্ডার পেজ৷ নিউপোর্ট বিচ চ্যালেঞ্জার ইভেন্ট জয়ের সুবাদেই বিশ্ব ব়্যাঙ্কিংয়ে উঠে অাসেন ভারতের সর্বকালের সেরা ডেভাসকাপারের৷
অস্ট্রেলিয়ান ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হওয়ার পর লিয়েন্ডারের ডাবলস ব়্যাঙ্কিং ছিল ৬১৷ নিউপোর্ট বিচে কেরিয়ারের ২৫ নম্বর চ্যালেঞ্জার ডাবলস জেতার পর মূল্যবান ১২৫ রেটিং পয়েন্ট সংগ্রহ করেন তিনি৷ যার সুবাদে ব়্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে আসেন লিয়েন্ডার৷ এটিপির সদ্যপ্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী লি এখন বিশ্বের ৪৭ নম্বর ডাবলস প্লেয়ার৷
ডাবলসে ভারতের এক নম্বর টেনিস তারকা এখন রোহন বোপন্না৷ যদিও ব়্যাঙ্কিং তালিকায় এক ধাপ পিছনে হাঁটতে হয়েছে তাঁকে৷ রোহনের এটিপি ব়্যাঙ্কিং এই মুহূর্তে ২০৷ ডাবলস ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দ্বিবিজ শরণও৷ তিন ধাপ উঠে কেরিয়ারের সেরা ৪৫ নম্বরে রয়েছেন দ্বিবিজ৷ প্রথম পঞ্চাশে আর কোনও ভারতীয় খেলোয়াড় নেই৷
সিঙ্গলস ব়্যাঙ্কিংয়ে আট ধাপ উঠে এসেছেন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বে জায়গা করে নেওয়া য়ুকি ভাম্বরি৷ তিনি এই মুহূর্তে ভারতের সেরা সিঙ্গলস তারকা৷ তাঁর এটিপি ব়্যাঙ্কিং ১১৮৷ য়ুকির পিছনে ১৪০ নম্বরে রয়েছেন রামকুমার রামানাথন৷ সুমিত নাগাল, প্রজনেশ গুণেশ্বরন ও শ্রীরাম বালাজির সিঙ্গলস ব়্যাঙ্কিং যথাক্রমে ২১৮, ২৪৪ ও ৩৯১৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top