News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের ৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন
Image

সিপিএমের ৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ মনোনয়ন পত্র জমা দিতে শুরু করে দিয়েছে সিপিআইএম৷ বৃহস্পতিবার সিপিএমের ৮জন প্রার্থী বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা  দিয়েছেন৷ এদিন বিলোনীয়া কেন্দ্রের প্রার্থী বাসুদেব মজুমদার, রাজনগর কেন্দ্রের প্রার্থী সুধন দাস, ঋষ্যমুখ কেন্দ্রের প্রার্থী বাদল চৌধুরী, অম্পিনগর কেন্দ্রের প্রার্থী ডেনিয়েল জমাতীয়া, অমরপুর কেন্দ্রের প্রার্থী পরিমল দেবনাথ, করবুক কেন্দ্রের প্রার্থী প্রিয়মনি দেববর্মা, সাব্রুম কেন্দ্রের প্রার্থী রীতা কর মজুমদার এবং মনুবাজার কেন্দ্রের প্রার্থী প্রভাত চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেন রিটার্নিং অফিসারের কাছে৷

মঙ্গলবার ঘোষণা হয় বামফ্রন্টের প্রার্থী তালিকা৷ তালিকা ঘোষণা হবার সাথে সাথে গোটা রাজ্যে শুরু হয়ে যায় বামমনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল৷ বৃহস্পতিবার বামফ্রন্টের ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে লালঝান্ডা স্রোতের মাঝে৷

মনোনয়ন পত্র দাখিলের আগে মন্ত্রী বাদল চৌধুরী ভগৎ সিং, লেনিন, রবীন্দ্র নাথ, ক্ষুদিরামের মর্মরমুর্তির পদ দেশে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থানীয়দের আশীর্বাদ নেন৷

মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে লাল স্রোতের সমাবেশ বিলোনীয়া শহরের রাজপথ দখল করে নেয় জাতি উপজাতি অংশের নারী পুরুষ৷ হাতে লাল ঝান্ডা বুকে দৃঢ় প্রত্যয়৷ কোনও সন্দেহ নেই ভোট কাকে দিতে হবে জানান দিয়ে গেল যেন দৃপ্ত মিছিল৷ বনকর নদীর উত্তর পার থেকে স্লোগান সোচ্চার মিছিলে আওয়াজ ছিল বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে এ রাজ্যে স্থান দেবনা৷

বিলোনিয়া ঋষ্যমুখ, রাজনাগর এই তিন কেন্দ্রের বাম মনোনীত প্রার্থীরা ও লালা জনস্রোতের অগ্রভাগে ছিলেন৷ ঢাক, ডোল, ব্যান্ড সহ গণসঙ্গীতের স্কোয়ার্ডের মিছিল যেন অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার ডাক৷

মনোনয়ন পত্র দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম মনোনীত প্রার্থী তথা মন্ত্রী বাদল চৌধুরী অষ্টম বামফ্রন্ট সরকার গঠন নয়, এই ছোট্ট ত্রিপুরা রাজ্য পুরো দেশকে বিকল্প পথ দেখাবে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top