News Flash

  • Home
  • Uncategorized
  • একাদশ বিধানসভার রিপোর্ট কার্ড প্রকাশ করল এডিআর
Image

একাদশ বিধানসভার রিপোর্ট কার্ড প্রকাশ করল এডিআর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ একাদশ বিধানসভার রিপোর্ট কার্ড প্রকাশ করল এডিআর৷ তাতে দেখা গেছে, দশম বিধানসভার তুলনায় একাদশ বিধানসভায় অধিবেশন ৫দিন কম হয়েছে৷ তাছাড়া বিধায়কদের অধিবেশনে উত্থাপিত প্রশ্ণের সংখ্যাও প্রকাশ করল এডিআর৷ তাতে দেখা গেছে, সর্বাধিক প্রশ্ণ জমা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ৷ তিনি ১৭০৬ প্রশ্ণ জিজ্ঞাসা করেছেন৷ এদিকে, সিপিআইএম বিধায়ক হরিচরণ সরকার সবচেয়ে প্রশ্ণ করেছেন৷ তিনি ৫বছরে মাত্র ১টি প্রশ্ণ করেছেন৷ একাদশ বিধানসভার মোট ৭৩দিন অধিবেশন হয়েছে৷ দশম বিধানসভায় অধিবেশন হয়েছিল ৭৮দিন৷ একাদশ বিধানসভায় বিল পাশ হয়েছে ৪৫টি৷ দশম বিধানসভায় বিল পাশ হয়েছিল ৭৪টি৷ এদিকে, কেবল মাত্র ৪জন বিধায়ক একাদশ বিধানসভা অধিবেশনে ১০০ শতাংস উপস্থিতি ছিল৷ তাঁরা হলেন, সিপিআইএম বিধায়ক প্রনব দেববর্মা, কেশব দেববর্মা, রাজকুমার চৌধুরী এবং ললিত কুমার দেববর্মা৷ এছাড়া, বিধায়কদের গড় উপস্থিতি ৫৮দিন৷ এদিকে, ২৬জন বিধায়ক একাদশ বিধানসভা অধিবেশনে কোন প্রশ্ণ করেননি৷ একাদশ বিধানসভা অধিবেশনে সপ্তম অধিবেশন সবচেয়ে দীর্ঘ হয়েছে৷ ঐ সময় ১২দিন অধিবেশন হয়েছে৷ তাছাড়া, তৃতীয় অধিবেশন সবচেয়ে কম সময়ের হয়েছে৷ ঐ সময় মাত্র ১দিনের জন্য অধিবেশন হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top