News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
Image

প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসাম রাইফেলস মাঠে প্যারেডের চূড়ান্ত মহড়া হয়েছে বুধবার৷ ছবি নিজস্ব৷

সারা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কার্যত সুরক্ষা বাহিনীর ছাউনিতে পরিণত হয়েছে৷ ত্রিপুরার এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কখনও লক্ষ করা যায়নি৷ নির্বাচনের আগে প্রজাতন্ত্র দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য রাজ্যের রাজধানী আগরতলাকে কয়েকটি নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে৷ একই সঙ্গে নির্বাচনী কাজে আগত আধাসামরিক বাহিনীর জওয়ানরাও রাজপথে টহল দিচ্ছেন৷ রাজধানী আগরতলায় প্রবেশের প্রত্যেকটি পথে ড্রপ গেইট বসানো হয়েছে৷ যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে৷ রাজধানী আগরতলা সহ রাজ্যের বেশ কিছু শহরে বোম স্কোয়াড নামানো হয়েছে৷ একই সঙ্গে পথে নামানো হয়েছে প্রশিক্ষিত কুকুরও৷

রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ ফলে সীমান্ত সুরক্ষা বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে৷ সীমান্ত সংলগ্ণ এলাকাগুলির থানা এবং আউটপোস্টকেও সতর্ক করে রাখা হয়েছে৷ পাশাপাশি আগরতলা বিমানবন্দর, রেল স্টেশন, আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ রাজ্যের অন্যান্য জেলা সদরগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top