News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রীর দাবি দেশের জিডিপি বেড়েছে ৬ গুণ
Image

বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রীর দাবি দেশের জিডিপি বেড়েছে ৬ গুণ

ডাভোস, ২৩ জানুয়ারি (হিঃস)৷৷ ডাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে দেশের অর্থনীতির কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, শেষবার ১৯৯৭ সালে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ডাভোসে এসেছিলেন৷  যখন দেবগৌড়াজি এসেছিলেন, তখন আমাদের দেশের জিডিপি ৪০০ বিলিয়ন ডলারের বেশি ছিল৷ এখন তা ছ’গুণ বৃদ্ধি পেয়েছে৷ আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে এদিন প্রযুক্তির উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ১৯৯৭ সালে পাখিরা টুইট করত, এখন মানুষ করে৷ তখন ইন্টারনেটে অ্যামাজন লিখলে নদী আর জঙ্গলের ছবি পাওয়া যেত৷ এখন ডেটাই হল সবথেকে বড় সম্পদ৷

এদিনের বক্তব্য মোদী বললেন, ২১ বছরে অনেক কিছু বদলেছে৷ ভারতের জিডিপি বেড়েছে ৬ গুণ৷ ডাক থেকে এখন আমরা টুইটের যুগে প্রবেশ করেছি৷ তবে ডাভোস এখনও সময়ের থেকে এগিয়ে৷ ডাভোস তো শুধু অর্থনৈতিক মঞ্চ নয়, একটা ঐতিহ্য৷ সেখানে সবাই মুখিয়ে থাকে কোনও নতুন ধারণা শুনতে৷ যেমন গতবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতি রক্ষণশীল নীতির বিপরীতে বিশ্বায়নের হয়ে সওয়াল করে তারিফ কুড়িয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শুরুই হল, দেশের সনাতন মুল্যবোধের কথা দিয়ে৷ যেখানে তিনি বলেন, একতা এবং অখন্ডতার মূলবোধে বিশ্বাসী ভারত৷ কিন্তু শান্তিপ্রতিষ্ঠা আর নিরাপত্তার চ্যালেঞ্জ বেড়েছে৷ ভেদাভেদ নয় ঐক্যবদ্ধতায় সমস্যা মিটতে পারে বলে তিনি জানিয়েছেন৷ বিশ্বের পরিবেশ সমস্যা নিয়েও চিন্তার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী৷ মানুষ এবং প্রকৃতির মধ্যে সামঞ্জস্য দরকার, তবেই মিটবে সমস্যা৷ বিশ্বে কার্বন নির্গমন কমাতে হবে তারজন্য দরকার প্রয়োজন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের ব্যবহার৷ তিনি আরও বলেন, জলবায়ুর পরেই সবচেয়ে বড় সমস্যা সন্ত্রাসবাদ৷ ভাল ও খারাপ সন্ত্রাসবাদীর মধ্যে তফাৎ করা হচ্ছে৷ শিক্ষিতরাও সন্ত্রাসের প্রতি আকৃষ্ট হচ্ছেন৷ এটা মানবতার জন্য সংকট তৈরি করবে তাঁর মতে, ভারতের গণতন্ত্র কোনও ব্যবস্থা নয়, এটা জীবনদর্শন৷ ৩০ বছর পরে এখানে একদলীয় সরকার কায়েম হয়েছে৷ সকলের হয়ে কলের সঙ্গে উন্নয়নই ভারতের লক্ষ্য৷ রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্মই মূল অস্ত্র৷

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনে শুরু আগে সোমবার রাতে আন্তর্জাতিক সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গেই নয়, দেশীয় সংস্থাগুলির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ বৈঠকে ভারতের বৃদ্ধির কথা এবং ব্যবসায় এদেশে সুযোগ সুবিধা কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী৷ ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনে শুরু আগে সোমবার রাতে আন্তর্জাতিক সংস্থাগুলির সিইও দের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে নয়, দেশীয় সংস্থাগুলির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ বৈঠকে ভারতের বৃদ্ধির কথা এবং ব্যবসায় এদেশে সুযোগ সুবিধা কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী৷ টুইট করে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার৷ বিদেশমন্ত্রকের তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, এদেশে বিনিয়োগের নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক সংস্থার কাছে৷ পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেই দেশের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৪০ টি আন্তর্জাতিক সংস্তার পাশাপাশি ২০টি ভারতীয় সংস্থার সিইও এদিন গোলটেবিল বেঠক করেন৷

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে এখন ডাভোসে রয়েছেন প্রধানমন্ত্রী৷ ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের চলাকালীন গ্লোবাল কনসালটেন্সি এজন্সিদের প্রকাশিত সমীক্ষা রিপোর্ট অনুসারে বিশ্বে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত৷ সোমবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট৷ ভারত-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গণতন্ত্র সহ আরও একাধিক বিষয়ে বৈঠক হয় দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে৷ প্রসঙ্গত, ১৯৭ সালের পর প্রায় ২০ বছর পর ফের ভারতের কোনও প্রধানমন্ত্রী ফোরাম বৈঠকে অংশগ্রহণ করলেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top