News Flash

  • Home
  • Uncategorized
  • জোহানেসবাৰ্গে সিরিজের শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির
Image

জোহানেসবাৰ্গে সিরিজের শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির

জোহানেসবার্গ, ২৪ জানুয়ারি (হি.স.) : বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। টিম কোহলিদের হাত থেকে সিরিজ আগেই হাতছাড়া হয়ে গিয়েছে। এই অবস্থায় এদিনে মাঠে নামার অাগে লক্ষ্য হোয়াইটওয়াশ কোনওক্রমে বাঁচানো। পিচের ঘাসের আস্তরণ থাকায় গতি ও বাউন্সি পিচের কথা মাথায় রেখে এই প্রথমবার স্পিনার ছাড়া টেস্ট খেলতে নামছে ভারত৷ তা সত্ত্বেও সকলকে অবাক করে জোহানেসবার্গে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ প্রথম একাদশে একজোড়া বদল এনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামছে ভারত৷ সেঞ্চুরিয়নের দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করা রোহিত শর্মাকে বসিয়ে অজিঙ্কা রাহানেকে জায়গা করে দেওয়া হয়েছে৷ রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে দলে ফেরানো হয়েছে ভুবনেশ্বর কুমারকে৷

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও যথেষ্ট আত্মবিশ্বাসী। এবি ডিভিলিয়ার্স তো আগেই জানিয়েছিলেন যে ভারতকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে তাঁর সবথেকে ভালো লাগবে।

প্রথম দুটো টেস্ট ম্যাচে তো ভারতকে সবদিক থেকেই মাত দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও একথা স্বীকার করেছেন। তবে আগামী ম্যাচে আশা করা যায় যে ভারত পাশা বদলাতে পারবে। অন্তত একটা ম্যাচ জিতে সিরিজটা শেষ করতে পারবে।

তবে কাজটা ভারতীয় ক্রিকেট দলের কাছে খুব একটা সোজা হবে না। প্রথম দুটো টেস্ট ম্যাচে তো উইকেট দক্ষিণ আফ্রিকার হাতের মুঠোয় ছিল। এই উইকেট পাঁচদিন কাটানোটাই ভারতীয় ক্রিকেট দলের কাছে কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top