News Flash

  • Home
  • Uncategorized
  • চাইবাসা ট্রেজারি মামলায় দোষী লালু ও জগন্নাথ
Image

চাইবাসা ট্রেজারি মামলায় দোষী লালু ও জগন্নাথ

রাঁচি, ২৪ জানুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলা, চাইবাসা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| বুধবার রাঁচির বিশেষ সিবিআই আদালতে চাইবাসা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫০ জন| দোষীসাব্যস্ত হয়েছেন বিদ্যাসাগর নিষাদ, জগদীশ শর্মা এবং আর কে রাণাও| রাঁচির বিশেষ সিবিআই আদালত মুক্তি দিয়েছে ৬ জনকে| চাইবাসা ট্রেজারি মামলায় সাজা ঘোষণা হবে দুপুর দু’টোয়|

ইতিমধ্যেই পশুখাদ্য কেলেঙ্কারির দু’টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ যাদব| এবার চাইবাসা ট্রেজারি মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো| ১৯৯২-১৯৯৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে বেআইনিভাবে ৩৩.৬৭ কোটি টাকা তোলার দায়ে দোষী সাব্যস্ত হলেন লালু ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫০ জন| বিশেষ সিবিআই আদালতে মুক্তি পেয়েছেন ড. রাম প্রকাশ রাম, ড. মুকেশ শ্রীবাস্তব, রামঅবতার শর্মা, বিমলা শর্মা, সীমা কুমার এবং সুদেব রাণা|

পশুখাদ্য কেলেঙ্কারির দু’টি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব| তৃতীয় মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত| এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে নিরপরাধ ঘোষণা করা হলেও, তৃতীয় মামলায় আর রেহাই পেলেন না তিনি| তৃতীয় মামলাটিতে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ১৯৯২-৯৩ সালে ভুয়ো চিঠি ব্যবহার করে ৩৩.৬৭ কোটি টাকা চাইবাসা ট্রেজারি থেকে তোলার অভিযোগ প্রমাণিত হল| যেখানে সরকার অনুমোদিত অর্থের পরিমাণ ছিল ৭.১০ লক্ষ টাকা|

পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলা, দেওঘর ট্রেজারি মামলায় দোষী প্রমাণিত হয়ে বর্তমানে রাঁচির বিরসা মুণ্ডা জেলে রয়েছেন লালু প্রসাদ যাদব| চলতি মাসের ৬ তারিখ দেওঘর ট্রেজারি মামলায় লালুকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় রাঁচির বিশেষ সিবিআই আদালত| তার আগে ২০১৩ সালে পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল লালুর|

পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হওয়ার পর আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং জানিয়েছেন, ‘এই রায়ে আমরা হতাশ নেই| এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে|’ লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, ‘মানুষ জানেন বিজেপি, আরএসএস এবং বিশেষ করে নীতীশ কুমার কীভাবে লালু জী-র বিরুদ্ধে চক্রান্ত করছেন| সমস্ত রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব|’ অন্যদিকে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছেন, ‘এই রায় বিস্ময়কর নয়, প্রত্যাশিত ছিল| আরজেডি-র বিবৃতি দুর্ভাগ্যজনক| তাঁরা কি এটা বলতে চাইছেন, বিজেপি এবং নীতীশজী-র সঙ্গে ষড়যন্ত্র করেছেন বিচারক|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top