News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপিত
Image

ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রথম প্রেক্ষাগৃহে আজ এক অনুষ্ঠানে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস ২০১৮ উদযাপন করা হয়৷ তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন৷ পূর্ণরাজ্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যসচিব বলেন, ত্রিপুরাবাসীর কাছে আজকের দিনটি গুরুত্বপূর্ণ৷ এই দিনে ত্রিপুরা পূর্ণরাজ্যের স্বীকৃতি পায়৷ তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পর ত্রিপুরা উন্নয়নের পথে এগিয়ে চলেছে৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেব বলেন, ২১ জানুয়ারি আমাদের কাছে সবয়েচে আনন্দের দিন৷ তিনি ত্রিপুরা পূর্ণরাজ্যে উত্তরণের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আজ রাজ্যে ২টি মেডিকেল কলেজ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মহারাজ বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহকুমায় মহাবিদ্যালয় গড়ে উঠেছে৷ ১৯৭২ পর্যন্ত আমরা তা ভাবতেই পারিনি৷ এখন সারা দেশে আমরা পরিচিত পাচ্ছি৷ পূর্ণরাজ্য হওয়ার অবদান এটাই৷ স্বাগত ভাষণে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে বলেন, সারা দেশের সাথেই উন্নয়নের পথে ত্রিপুরাও এগিয়ে চলেছে৷ প্রগতির পথে এই এগিয়ে যাওয়া আগামী দিনেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ অনুষ্ঠানের সভাপতি তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে বলেন, আজ সারা রাজ্যেই বিভিন্ন অনুষ্ঠানে পূর্ণরাজ্য দিবস উদযাপিত হচ্ছে৷ তিনি বলেন, এই দিনের গুরুত্ব-তাৎপর্য ও ইতিহাস নবীন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয় ও সাংসৃকতিক সংস্থা৷ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শচীন দেববর্মণ সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top