News Flash

  • Home
  • Uncategorized
  • কাল প্রকাশ করা হতে পারে সিপিআইএমের প্রার্থী তালিকা
Image

কাল প্রকাশ করা হতে পারে সিপিআইএমের প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ আগামী ২৩ জানুয়ারী বসছে সিপিআইএম রাজ্য কমিরি জরুরী বৈঠক৷ কেদিনের এই বৈঠক শেষে বামফ্রন্টের বৈঠকও অনুষ্ঠিত হতে পারে৷ এদিনই আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষিত হয়ে যেতে পারে৷
সিপিআইএম রাজ্য কমিটির এক নেতা জানিয়েছেন, ২৩ জানুয়ারি রাজ্য কমিটির বৈঠক বসছে৷ তবে এই বৈঠকে মুখ্যত প্রার্থী তালিকা ভিন্ন অন্য কোন বিষয়ে আলাচনা তেমন গুরুত্ব পাবে না৷ বৈঠক কয়েক ঘন্টা স্থায়ী হবে৷ পার্টির সূত্রে আরও জানা গেছে, সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে প্রার্থী তালিকা অনুমোদন করিয়ে নেওয়া হবে৷ তারপর বামফ্রন্টের বৈঠক বসবে৷ তবে বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাসের মৃত্যুতে অন্য কাউকে এই পদের দায়িত্ব দেওয়া হবে৷ কারণ সিপিআইএমই বামফ্রন্টের সবচেয়ে বড় ঘটক৷ সে অনুযায়ী বামফ্রন্টের বৈঠকে বিষয়টির জানান দেওয়া হবে৷ একেই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকাও অনুমোদন করিয়ে নেওয়া হবে৷ ধারণা করা হচ্ছে,এদিনই বামপ্রন্টের প্রার্থী ঘোষণা করা হবে৷ তবে এবিষয়ে একনও আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি৷ যদিও বৈঠক গুলির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ইতিমধ্যেই অবগত করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top