News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত, কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা নয়
Image

সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত, কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা নয়

কলকাতা,২১ জানুয়ারি ( হি.স.): জোট প্রসঙ্গে কংগ্রেসের অবস্থান নিয়ে রবিবার সারাদিন ধরে নানান টানাপড়ন চলল সি পি এমের অন্দরে । জোট প্রসঙ্গে দ্বিধাবিভক্ত সি পি এম, শুরুতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে মেলেনি সমাধান সূত্র । শেষ দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমেই সিদ্ধান্ত হয় । যদিও ‘জোট নিয়ে ভোটাভুটি হলে ইস্তফা দেব,’বলেছিলেন সি পি এমের সাধারণ সম্পাদক ইয়েচুরি । বৈঠকে ২টি খসড়া নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে । পলিটব্যুরোর বৈঠকেও মেলেনি সমাধান সূত্র । কংগ্রেসের সঙ্গে কোনভাবেই নির্বাচনী সমঝোতা নয় । কংগ্রেস-বিজেপির সঙ্গে বজায় রাখা হবে সমদূরত্ব । এই লাইনেই শেষঅবধি সায় দেয় কেন্দ্রীয় কমিটি । প্রকাশ কারাতের খসড়াই চূড়ান্ত হয় । কাজে আসে নি বঙ্গ ব্রিগেডের প্রতিবাদ । ওই খসড়াতেই আলোচনা হবে পার্টি কংগ্রেসে । শেষপর্যন্ত ইয়েচুরির ইস্তফার হুমকি উড়িয়ে দিয়ে ভোটাভুটিতেই সিদ্ধান্ত হয় । ৫৫-৩১ ভোটে জয় হয় কারাত শিবিরের ।

তিনদিনের এই বৈঠকে গত দু’দিন ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট নিয়ে জোরালো সওয়াল করছেন কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য । এক্ষেত্রে বঙ্গ বিগ্রেডের নেতারাও কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে পাশে পেতে চান । সূত্রের খবর, ত্রিপুরা ও কেরালায় বিজেপি-কে হারাতে ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করতে চাইছিল কেন্দ্রীয় কমিটির একাংশ । কিন্তু, তাতে বাধা দেন কারাতপন্থী নেতারা । শুক্রবার বৈঠকের প্রথমদিন কেন্দ্রীয় কমিটির সম্পাদক সীতায়াম ইয়েচুরি শুরুতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আহ্বান করেছিলেন । তাঁর লক্ষ্য ছিল, যাতে হায়দরাবাদে পার্টি কংগ্রেস হওয়ার আগেই কেন্দ্রীয় কমিটির বৈঠকে ধর্মনিরপেক্ষ জোট গড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় । কিন্তু তাতে লাভ হয়নি, তাই ভোটাভুটির মধ্য দিয়েই সিদ্ধান্ত হল কংগ্রেসকে পাশে নেওয়া যাবে না ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top