News Flash

  • Home
  • Uncategorized
  • নেতাজীর জন্মজয়ন্তীতে বর্ণাঢ্য অনুষ্ঠান
Image

নেতাজীর জন্মজয়ন্তীতে বর্ণাঢ্য অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ আগামী ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২২তম জন্মদিবস উপলক্ষে নেতাজী জন্মোৎসব উদ্যাপন কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে৷ ঐদিন নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে সকালে শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করবে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক তপন চক্রবর্তী৷

তিনি জানান, অনুষ্ঠানে পৌরহিত্য করবেন এবং পতাকা উত্তোলন করবেন বিদ্যালয় শিক্ষাদপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইএএস নেপাল চন্দ্র সিনহা৷

এদিন শ্রী চক্রবর্তী জানান, সকাল ৮টায় বিদ্যানিকেতনের মাঠে ছাত্র-ছাত্রীদের সমাবেশ হবে৷ ৮টা ৪০ মিনিটে অনুষ্ঠানের সভাপতি পতাকা উত্তোলন করবেন৷ এরপর সমবেত জাতীয় সঙ্গিত পরিবেশন করবেন বিদ্যানিকেতনের ছাত্রীরা৷ সকাল ৯টা ১৫মিনিটে শোভাযাত্রা আরম্ভ হবে৷

তিনি জানান, শোভাযাত্রা নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে বেড়িয়ে পোষ্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, রবীন্দ্র শতবার্ষিকী ভবন, পুরাতন বিধানসভা ভবন, কামান চৌমুহনী, নেতাজী কর্ণার, নেতাজী চৌমুহনী হয়ে বিদ্যানিকেতনে ফিরবে৷ শ্রী চক্রবর্তী জানান, শোভাযাত্রায় বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের ২৩টি দল অংশ নেবে৷ এবছরের শোভাযাত্রার থিম হল ভগিনী নিবেদিতার সার্ধ শতবর্ষ৷ এই থিমের উপর শোভাযাত্রায় বেশ কয়েকটি দল প্রদর্শনী করবে৷ তিনি আরো জানান, ইকফাই, ভারতীয় বিদ্যাভবন বিএড কলেজ এবং রামঠাকুর গার্লস এই শোভাযাত্রায় অংশ নেবে৷ বিদ্যানিকেতনের প্রায় ১৬০০ ছাত্র-ছাত্রী শোভাযাত্রায় বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবে৷ তাছাড়া, বাইরের সুকল ও কলেজগুলি থেকে আরো ১০০০ ছাত্র-ছাত্রী এি শোভাযাত্রায় অংশ নেবে৷ তিনি জানান, মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার্থী ছাত্রীরা শঙ্খ বাহিনীতে অংশ নেবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top