News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে আত্মঘাতী পুলিশ কনস্টেবল সহ একই পরিবারের ৪ জন সদস্য, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

রাজস্থানে আত্মঘাতী পুলিশ কনস্টেবল সহ একই পরিবারের ৪ জন সদস্য, তদন্ত শুরু করেছে পুলিশ

জায়পুর, ২১ জানুয়ারি (হি.স.): রাজস্থানের নাগৌর জেলায় আত্মঘাতী হলেন একই পরিবারের ৪ জন সদস্য| রবিবার ভোররাতে নাগৌর জেলার বাগরাসার গ্রামে নিজ বাড়িতেই আত্মঘাতী হন পেশায় পুলিশ কনস্টেবল গীনা রাম (৩৮)| ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে গীনা রামের স্ত্রী সন্তোষ (৩৫), কন্যা সুমিত্রা (২২) এবং ছেলে গণপত (২০)-এর ঝুলন্ত দেহ| মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, আত্মঘাতী পুলিশ কনস্টেবলের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট| তবে, কী কারণে তাঁরা আত্মঘাতী হয়েছেন সে বিষয়ে সুইসাইড নোটে কিছুই লেখা নেই|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার ভোররাতে নাগৌর জেলার বাগরাসার গ্রামে নিজ বাড়িতেই আত্মঘাতী হন পেশায় পুলিশ কনস্টেবল গীনা রাম, তাঁর স্ত্রী সন্তোষ এবং দুই সন্তান| ঘর থেকে প্রত্যেকেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে| কী কারণে তাঁরা আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখছে পুলিশ| এই ঘটনার জেরে বাগরাসার গ্রামের বাসিন্দারা রীতিমতো শোকস্তব্ধ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top