News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে রুখতে ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে জোট চাইছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি
Image

বিজেপিকে রুখতে ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে জোট চাইছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ বিজেপিকে আটকাতে ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে জোট চাইছে সিপিএম কেন্দ্রীয় কমিটি৷ আপাতত পাখির চোখ ২০১৯ সালের লোকসভা ভোট৷ তাই নির্বাচনী বৈতরণী পার করার জন্য ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে জোটের পক্ষে জোর সওয়াল করল সিপিএম কেন্দ্রীয় কমিটি৷

কিন্তু, তার আগে নিজেদের ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে ত্রিপুরার বিধানসভা ভোটকে ওয়ার্মআপ ম্যাচ হিসেবে নির্বাচনের ময়দানে নামতে চাইছে সিপিএম৷ শনিবার কলকাতায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অধিকাংশ সদস্যই এনিয়ে সরব হয়েছেন৷ শুধু সিপিএমের রাজ্য নেতৃবৃন্দ এই জোট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি বলে সূত্রের খবর৷ কারণ, ধর্মনিরপেক্ষ জোটে প্রথম সারিতে যেহেতু কংগ্রেসও রয়েছে, ফলে ত্রিপুরার সিপিএম নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে ঘিরে এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন৷

কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে পারেননি কেরলে সিপিএমের দাপুটে নেতা ভি এস অচ্যুতানন্দন৷ কিন্তু তিনি কেন্দ্রীয় কমিটিকে এক ইমেল বার্তায় জোট নিয়ে প্রস্তাব রেখেছেন৷ তিনি লিখেছেন, বিজেপিকে আটকাতে সিপিএম যাতে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে নির্বাচনী জোটে যায় সেজন্য কেন্দ্রীয় কমিটির বৈঠকে সদস্যদের একমত হওয়া উচিত৷ ঐ মেইলে তিনি কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে উল্লেখ করেছেন৷ অচ্যুতানন্দনের এই মেইলের পর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যরা সরব হন৷

সিপিএম সাধারণ সম্পাদক আজ বৈঠকের শুরুতেই বলেন, হায়দরাবাদে আগামী পার্টি কংগ্রেসের আগে কেন্দ্রীয় কমিটির বৈঠকে ধর্মনিরপেক্ষ জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন৷ কারণ, ত্রিপুরার বিধানসভা নির্বাচন পার্টি কংগ্রেসের আগেই অনুষ্ঠিত হবে৷ তাই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পিছিয়ে গেলে ত্রিপুরায় ভোটের রণকৌশল ঠিক করতে অসুবিধা হবে৷

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারী রাজ্যে বিধানসভা ভোট৷ ত্রিপুরা ছাড়া কেলারায় বামেরা ক্ষমতায় রয়েছে৷ কিন্তু, দুটি রাজ্যেই বিজেপি তাদের সংগঠন শক্তিশালি করতে উঠেপড়ে লেগেছে৷ ফলে, ধর্মনিরপেক্ষ দল গুলির সাথে জোট গঠনে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যদের একটা বড় অংশ একমত হলেও, নীতিগত প্রশ্ণে সমস্যায় পড়েছেন রাজ্য নেতৃবৃন্দ৷ স্বাভাবিকভাবে, ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচন  এবং ২০১৯ লোকসভা নির্বাচন সিপিএমের নীতিগত অবস্থান নির্ণয়ে কেন্দ্রীয় কমিটি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে৷

কারণ, ধর্মনিরপেক্ষ জোট গঠনে কংগ্রেসের হাত ধরা হলে কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্য নেতৃত্বদের সমস্যায় ফেলবে৷ সূত্রের খবর, রবিবার কেন্দ্রীয় কমিটির অন্তিম দিনের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top