News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Image

ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্যুইটবার্তা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আমি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই। গর্ব করার মতো ইতিহাসের পাশাপাশি ত্রিপুরার পরিশ্রমী যুবসমাজ নিজেদের লক্ষ্য সম্পাদন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’

মেঘালয়ের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী জানান, ‘মেঘালয়ের সমস্ত ভাই এবং বোনেদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আমার শুভেচ্ছা। আমি সব সময় মেঘালয়ের মানুষদের ভালাবাসাকে নিজের মনে লালন করে এসেছি। রাজ্যের প্রা কৃতিক সৌন্দর্য মনোরম। আমি রাজ্যবাসীর সুস্বাস্থ্য এবং এবং সমৃদ্ধি কামনা করছি।
উত্তর-পূর্বের আর এক রাজ্য মণিপুরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘মণিপুরের অপূর্ব মানুষদের শুভেচ্ছা জানাই। আগামীদিনে মণিপুর নতুন উচ্চতায় পৌঁছক এই শুভ কামনাই রইল।’ উল্লেখ্য ১৯৭২ সালের ২১ জানুয়ারি এই তিন রাজ্যের প্রতিষ্ঠা হয়। অন্যদিকে আগামী ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । মেঘালয়ে বিধানসভা নির্বাচনে হবে ২৭ ফেব্রুয়ারি। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে নিজেদের রাজনৈতিক শক্তি বাড়াতে চাইছে বিজেপি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top