News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় সাংসদ-পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ধন্দে তদন্তকারীরা
Image

ঢাকায় সাংসদ-পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ধন্দে তদন্তকারীরা

ঢাকা, ২১ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের রাজধানী ঢাকায় রহস্যজনকভাবে মৃতু্য হল সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুত্ফুল্লাহ’র ছেলের| রবিবার সকালে আটটা নাগাদ ঢাকার শেরেবাংলা নগর থানার ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর রুম থেকে সাংসদের ছেলে অনিক আজিজের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ| ২৬ বছর বয়সি অনিকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর বাবা তথা সাংসদ মুস্তফা লুত্ফুল্লাহ| মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|
শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানিয়েছেন, রবিবার সকালে ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর রুম থেকে সাংসদের ছেলে অনিক আজিজের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্ভবত রবিবার ভোররাতে গলায় তার পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মঘাতী হয়েছেন অনিক| তাঁর শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না| ২৬ বছর বয়সি অনিক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top