News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার চালক
Image

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের৷ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দেড়টা নাগাদ খোয়াই জেলার কল্যাণপুরের মোটর স্ট্যান্ড এলাকায়৷ মৃতের নাম মিহির দে৷ বয়স আনুমানিক ২৬ বছর৷ এদিকে অভিশপ্ত ট্রাকের চালক কানু দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে৷

সংবাদে প্রকাশ, খোয়াই থেকে টিআর-০১-১৮৪৭ নম্বরের একটি ট্রাক এলপিজি খালি সিলিন্ডার বোঝাই করে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ তখন রাস্তা পারাপার করছিলেন মিহির দে-কে৷ পথচারী মিহির দে-কে বেপরোয়া ঐ ট্রাক ধাক্কা দেয়৷ মাথা থেতলে যায়৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি৷ সেখানে উপস্থিত জনগণ দৌঁড়ে গিয়ে ট্রাকটি আটক করেছে এবং চালককে নিজেদের হেপাজতে নিয়ে নেয়৷ পরে খবর দেওয়া হয় কল্যাণপুর ফায়ার স্টেশন এবং থানায়৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এদিকে দুর্ঘটনার পরপরই খোয়াই তেলিয়ামুড়া সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়৷ স্থানীয় জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে৷ তাতে উত্তেজনার সৃষ্টি হয়৷ পুলিশ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ মামলা নিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে অভিশপ্ত ট্রাকের চালককে৷ নিহত যুবকের বাড়ি কল্যাণপুর বাজারে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top