News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি নির্দেশিকা না মেনে প্রচার সজ্জা, কঠোর হল প্রশাসন
Image

নীতি নির্দেশিকা না মেনে প্রচার সজ্জা, কঠোর হল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হতেই সক্রিয় ভূমিকা পালন করতে নেমেছে

বেআইনী ভাবে প্রচার সজ্জা করায় প্রশাসনের তরফ থেকে তুলে নেওয়া হয় শনিবার৷ ছবি নিজস্ব৷

প্রশাসন৷ শনিবার পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকে, পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, পুর নিগমের টাস্ক ফোর্স নিয়ে শহরের যত্রতত্র লাগানো রাজনৈতিক দলগুলির প্রচারসজ্জা খোলার জন্য নেমেছেন৷ সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার সহমতের ভিত্তিতেই খোলা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকে৷

নির্বাচনী প্রচারসজ্জা শহরের সমস্ত র্যালিং, সেতু সহ-সরকারী জায়গায় লাগানো নির্বাচনী প্রটোকল বহির্ভূত৷ শহরের একাধিক রাজনৈতিক দলের বুথ অফিস ও খোলা হয়েছে সরকারী জায়গায়৷ এই সমস্ত প্রচার সজ্জা তুলে নিয়ে আচরণবিধি মেনে প্রচারসজ্জা লাগানোর অনুরোধ জানিয়েছেন জেলা শাসক৷ ৪ ফুট উচ্চতায় ফ্ল্যাগ এবং ২ ফুট দূরত্বে প্রত্যেক দলগুলির পতাকা লাগাতে হবে, সাফ জানিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলির ৭০ শতাংশ বুথ অফিস সরকারী জায়গায় খোলা হয়েছে৷ উত্তর গেইট থেকে মহাকরণ পর্যন্ত সব দলের নির্বাচনী প্রটোকল বহিভূর্ত বুথ অফিস তোলা এবং প্রচারসজ্জা খোলাকে কেন্দ্র করে কেউ বাধা দান করেনি৷ সুস্থভাবে রাজনৈতিক দলগুলি এমনভাবে গণতন্ত্রের পবিত্র উৎসব ভোট গ্রহনে স্বতঃস্ফূত অংশ গ্রহণ করবে প্রত্যাশা ব্যক্ত করেছেন পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top